রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

রোহিঙ্গা সমর্থনের পোষ্ট মুছে ফেলছে ফেসবুক; সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান

রোহিঙ্গাদের পক্ষে যখন সারা বিশ্ব সরব, তখন নির্যাতিত এই জনোষ্ঠির প্রতি সহানুভূতিপূর্ণ অনেক পোস্ট ডিলিট করে দেয়ার অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে।

অবশ্য ফেসবুক বলছে, রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠন ‘আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি’ (আরসা) এর পক্ষে যেসব কন্টেন্ট পোস্ট করা হচ্ছে সেগুলোই শুধু ডিলিট করা হচ্ছে। যদিও রোহিঙ্গাদের পক্ষে কাজ করা অ্যাক্টিভিস্টরা বলছেন, আরসা’কে সমর্থন করা হয়নি এমন কন্টেন্টও গায়েব হয়ে যাচ্ছে তাদের আইডি থেকে।

ব্রিটিনের দ্যা গার্ডিয়ানের এক প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।

ফেসবুক কর্তৃপক্ষের এক অভ্যন্তরীণ মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে এ ধরনের পোস্ট ডিলিট করা হচ্ছে বলে গার্ডিয়ানকে জানিয়েছেন সামাজিক মাধ্যমটির একজন মুখপাত্র।

তিনি বলেন, ফেসবুকের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ অনুযায়ী আরসা সন্ত্রাসী সংগঠনের তালিকায় পড়ে। ফলে এ ধরনের কন্টেন্ট সরিয়ে দেয়া হচ্ছে।

এ দিকে ফেসবুকের মত একটি নিরপেক্ষ সোশ্যালমিডিয়ার এমন কান্ডজ্ঞানহীনভাবে সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করার অভিযোগ করছেন ফেসবুক ব্যবহারকারীরা।

নৃশংস নির্যাতনের শিকার রোহিঙ্গাগোষ্ঠীর পক্ষে মানবিকতার খাতিরে যেখানে ফেসবুক উদারতার পরিচয় দিবে এবং নির্যাতিতদের পক্ষে প্রচারণা চালাবে, সেখানে এমন নির্লজ্জভাবে রোহিঙ্গাগোষ্ঠীর নির্যাতন চিত্রগুলো মুছে ফেলছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা চলছে।

মিয়ানমার সরকারের অনুরোধে এমনটি করা হয়নি বলেও জানান ওই মুখপাত্র। তবে অং সান সুচির মুখপাত্র জো থে ফেসবুকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফেসবুকেই পোস্ট দিয়েছেন।

তিনি তার ‘ফলোয়ার’দের আহ্বান জানিয়েছেন, আরসা’কে সমর্থন করা কোনো কন্টেন্ট চোখে পড়লে যেন সেটির বিরুদ্ধে তারা ‘রিপোর্ট’ করেন।

রাখাইন সংঘাতের অন্যপক্ষে থাকা মিয়ানমার সরকারের বিভিন্ন পেইজ থেকে যেসব উস্কানিমূলক কন্টেন্ট পোস্ট করা হচ্ছে সেগুলোও ডিলিট করা হচ্ছে কিনা- গার্ডিয়ানের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে ফেসবুকের মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

অং সান সুচির ব্যক্তিগত ফেসবুক আইডিতে ২৬ লাখ ফলোয়ার রয়েছেন। এছাড়াও সরকারি অন্যান্য পেইজ থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা হচ্ছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মোহাম্মদ আনোয়ার বলেন, ‘আমার মনে হচ্ছে ফেসবুক মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে গণহত্যা চালানো মিয়ানমার কর্তৃপক্ষে পাশে দাঁড়িয়েছে।’

সুচি তার ভাষণে যেসব মিথ্যা বলেছেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ