শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

ডিভোর্স নিয়ে তথ্য বিভ্রাটের কবলে হ্যাপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: সাবেক সিনেমা তারকা খ্যাত হ্যাপির একটি স্ট্যাটাস নিয়ে পাঠকরা তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন। এমনটিই দাবি করেছেন বদলে যাওয়া সিনে তারকা নাজনীন আক্তার হ্যাপি।

গত ২৫ সেপ্টেম্বর ডিভোর্স, নায়ক নায়িকাদের বিবাহ ভাঙন, বিয়ের জরুরি পরামর্শ সম্বলিত একটি দীর্ঘ স্ট্যাটাস দেন হ্যাপি।

তার নিজস্ব ফেসবুক পেজে ঐ স্ট্যাটাসটি পেয়ে অনেক পাঠক ও মিডিয়া ভুল বোঝে। ফলে দ্বীনি ধারায় ফিরে আসা নাজনিন আক্তার হ্যাপিকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। অনেকেই ধরণা করেছেন, হ্যাপির বিবাহ বিচ্ছেদ ঘটেছে।

দ্বীনের পথে ফিরে আসার পর তিনি বিয়ে করেন একজন তাবলীগী প্রফেসরকে। অনেকেই বলছেন, সেই প্রফেসরের সাথে নাকি বিয়ে বিচ্ছেদের পর হ্যাপি ওই স্ট্যাটাটি দেন।

এমন সব তথ্য বিভ্রাটের কারণে জনমনের সন্দেহ সম্পর্কে জানাতে আজ রাতে হ্যাপি আবার আরেকটি স্টাটাস দেন। তাতে তিনি মিডিয়া ও জনমনে সন্দেহ হওয়া বিয়ে বিচ্ছেদের ঘটনা আশ্চার্যান্বিত হয়েছেন। তার বিয়ে বিচ্ছেদ হয়েছে, সেটা নাকি তিনি নিজেই জানেন না।

তিনি লিখেছেন, আমি কোথায় আমার বিয়ে বিচ্ছেদের কথা লিখেছি? বিয়ে বিচ্ছেদের রটানো গল্পকে তিনি নাকচ করে দেন এই স্ট্যাটের মাধ্যমে। স্ট্যাটাসে তিনি লিখেন-

Strange! আমার ডিভোর্স হয়েছে,এই কথাটা আমি কখন বললাম? 😲 আমার ডিভোর্সের কথা আমি জানি না অথচ সবাই নাকি জানে! তাও নিউজের মাধ্যমে! 😂

বিয়ে ভাঙা নিয়ে দরকারি পরামর্শ দিলেন হ্যাপী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ