শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মকতব সাহিত্য সংসদের লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইহসার বিন মুজাহির : মৌলভীবাজারে মকতব সাহিত্য সংসদের (মসাস) এর উদ্যোগে মাদরাসা পড়ুয়া ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী লেখালেখি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায়  মৌলভীবাজার কুসুমবাগস্থ ইসলামী একাডেমি মিলনায়তনে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

মসাসের পরিচালক মাওলানা যুবায়ের ইবরাহিমের সঞ্চালনায় কর্মশাল প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ঢাকা টাইমসের জ্যেষ্ঠ যুগ্ন বার্তা সস্পাদক জহির উদ্দিন বাবর, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুনিরুল ইসলাম, দারুল আজহার ইনস্টিটিউট শ্রীমঙ্গলের ভাইস প্রিন্সিপাল ও সাংবাদিক এহসান বিন মুজাহির, প্রভাষক মুর্শেদ আলম প্রমুখ।

কর্মশালায়  আলেমদের লেখালেখি বাস্তবতা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন উপস্থিত প্রশিক্ষকগণ।

এছাড়াও,  মৌলভীবাজার ইসলামি একাডেমির অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার বার্তা টুয়েন্টি ফোরের সম্পাদক সাংবাদিক রাহেল আহমদ, মৌলভীবাজার স্টুডেন্ট কেয়ারের পরিচালক এম এফ সাইফুল্লাহ, মৌলভীবাজার ইসলামী একাডেমির শিক্ষক কেএম আব্দুল হক, আবাবিল সাংস্কৃতিক ফোরামের পরিচালক শাহ মিসবাহ, ছড়াকার আহমদ বশির, জুবায়ের আহমদ জুবেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ