শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ধোবাউড়ার নবীন উলামা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে ইসলাহুল উম্মাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন’ সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন। ধোবাউড়া উপজেলার কওমি পড়ুয়া ছাত্র ও নবীন উলামায়ে কেরাম দ্বারা পরিচালিত হয়ে আসছে ২০১০ সাল থেকে।

প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি দীনি ও সামাজিক বিভিন্ন কার্যক্রম আঞ্জাম দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১ নভেম্বর রোজ বুধবার নবীন উলামা ও কৃতিশিক্ষার্থী সংবর্ধনা এবং তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে।

এতে ২০১৭  সালে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় যে কোনো বিভাগ থেকে মুমতায বা সিরিয়ালপ্রাপ্ত, এস. এস. সি. ও দাখিলপরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং আল-হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উপজেলার সকল ছাত্র/ছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হবে।

ধোবাউড়া হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠেয় এ সংবর্ধনা ও তাফসীর মাহফিলে আল্লামা এমদাদুল হক, ড. আ.ফ.ম. খালেদ হোসাইন, মুফতি বশির আহমাদ, মুফতি মাহবুবুল্লাহ ও মাও. লাবীবআব্দুল্লাহসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

ধোবাউড়া উপজেলার সকল নবীন উলামা এবং কৃতি শিক্ষার্থীদের ১০ অক্টোবরের আগেই নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিবন্ধনের জন্য নিজের পূর্ণ ঠিকানা, প্রতিষ্ঠানের নাম ও রোল নাম্বার লিখে ০১৯৫৫ ১৬২৩৮২, ০১৯৩৯ ৭৬১৬৪৫ বা ০১৯৬৭ ১৩৫৮৮০ নাম্বারে মেসেজ করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ