মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবারও শীর্ষে রাজশাহী কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত কলেজের র‌্যাংকিং ঘোষণা করা হয়েছে এতে দেশের সেরা কলেজ নির্বাচিত হয়েছে রাজশাহী কলেজ। দ্বিতীয় বারের মতো দেশের সেরা কলেজ নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের সেরা কলেজের তালিকায় ৬৯ দশমিক ১৬ পয়েন্ট পেয়ে দেশ সেরা হয়েছে রাজশাহী কলেজ।

মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শাখা অফিসে আয়োজিত শিক্ষা সমাবেশ, রজত জয়ন্তী ও কলেজ র‍্যাংকিং অনুষ্ঠানে এ ঘোষণা দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ।

তালিকায় রাজশাহী কলেজের পরেই রয়েছে পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজ, এরপর যথাক্রমে রংপুরের কারমাইকেল কলেজ, বরিশালের বিএম কলেজ এবং সরকারি আজিজুল হক কলেজ।

দেশের সব সরকারি কলেজের মধ্যে সেরা অবস্থানে রয়েছে রাজশাহী কলেজ। সেরা বেসরকারি কলেজ ঢাকা কমার্স কলেজ,সেরা মহিলা কলেজ ‘সিদ্ধেশ্বরী গার্লস কলেজের’ নাম রয়েছে।

উপাচার্য হারুন অর রশিদ বলেন, ‘২০১৫ সাল থেকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়েরি অধিভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর কলেজের বার্ষিক পারফরমেন্স র‌্যাংকিং করা শুরু করেছি। এবার দ্বিতীয় বারের মতো র‌্যাংকি করা হয়েছে।’

তিনি বলেন, সেরা কলেজগুলোর র‍্যাংকিং করার উদ্দেশ্য হচ্ছে কলেজসমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার সার্বিক মানোন্নয়ন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ