শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

৬৫ বছরে আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি এনামুল হাসান

১৯৫৩ সালের ৮ অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী। ২০১৭ সালের আজকের দিনে ৬৪ বছর পূর্ণ করে ৬৫ তে পা দিলেন ইলম ও আমলে পরিপূর্ণ এ মানুষটি।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্রগ্রাম জেলায় ফটিকছড়ি থানার বাবুনগর এলাকায় জন্ম নেন। বর্তমানে একজন প্রসিদ্ধ আলেমে দীন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত এই মুখ।

আল্লামা জুনায়েদ বাবুনগরী একজন ইসলামি চিন্তাবিদ, স্কলার ও মুহাদ্দিস। হাজারও সন্তানকে সোনার মানুষে পরিণত করার কারিগর তিনি। একই সঙ্গে ঈমানি আন্দোলনে তার রয়েছে সফলতার দীর্ঘ ইতিহাস।

শিশু কালেই গ্রামের এক মাদরসাা থেকে ত্রিশ পারা কুরআনুল কারীম হেফজ করেন৷ তারপর উপমহাদেশের অন্যতম দীনি বিদ্যাপীঠ আল জামিয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারীতে লেখাপড়া করেন৷

এখান থেকে দাওরায়ে হাদিস শেষ করার পর উচ্চ ডিগ্রীর জন্য পাকিস্তানের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিন্নুর টাউনে চলে যান৷ সেখানে যুগশ্রেষ্ট আলেম আল্লামা ইউসুফ বিন নূরী রহ.থেকে হাদীসের সনদ গ্রহণ করেন।

প্রথমে বাবুনগর মাদরাসায় শিক্ষকতা শুরু করেন। এখানে ২০০২ সাল পর্যন্ত মুহাদ্দিস হিসেবে খেদমতে লিপ্ত ছিলেন৷

২০০৩ সালে তিনি দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হাদিসের দরস শুরু করেন।

বর্তমানে তিনি দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি লেখালেখি এবং মাহফিলে ওয়াজও করে থাকেন। তাওহিদ ও শিরক: প্রকার প্রকৃতি, ইসলামে দাড়ির বিধান, মুকাদ্দিমাতুল ইলমসহ বেশ কিছু বই রয়েছে তার।

মহান রাব্বুল আলামিন হজরতের হায়াতে ত্বায়্যিবা দান করুন৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ