সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

সুচির নতুন নাটক, সহিংসতা বন্ধে গণপ্রার্থনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : মিয়ানমারের ক্ষমতাধর নেত্রী অং সান সুচির নতুন নাটক দেখলো বিশ্ব। রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে সেনাবাহিনীর লাগাম টেনে না ধরে তিনি প্রার্থনার আয়োজন করেছেন। এতে অংশ নিয়েছে বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ও হিন্দু ধর্মের অনুসারীগণ। প্রার্থনাও হয়েছে চার ধর্মানুসারে।

বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে আজ মঙ্গলবার ইয়াঙ্গুনের একটি স্টেডিয়ামে এ প্রার্থনার আয়োজন করা হয়।

গত ২৫ আগস্ট রাখাইনে প্রাণঘাতী সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে থাকে। সহিংসতায় ৫ লাখ ২০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়েছে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ছয় সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও রোহিঙ্গা মুসলিমরা পালাচ্ছেন।

তবে সামরিক বাহিনীর চাপের মুখে এ পদক্ষেপকেও অনেকে প্রসংশার দৃষ্টিতে দেখছে। সাম্প্রদায়িক বিদ্বেষ ঠেকাতে এটাই দেশটির নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রথম পদক্ষেপ।

এনএলডি মুখপাত্র অং শিন বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এটা করা হচ্ছে শান্তি এবং স্থিতিশীলতার জন্য। রাখাইনের শান্তির জন্য এবং দেশের শান্তির জন্য।’

সূত্র : রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ