সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভারত রোহিঙ্গাদের বাংলাদেশে পুশইন করে চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে; ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওার ইসলাম :  ভারত কর্তৃক রোহিঙ্গা মুসলমান শরণার্থীদের বাংলাদেশে পুশইন করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেন, মিয়ানমার সামরিক জান্তার বর্বরতা থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গা শরণার্থীরা যখন বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন, ঠিক সে সময় ভারত সরকার রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে পুশইন করে চরম মানবতা বিরোধী কাজ করেছে।

তারা আরো বলেন, বাংলাদেশ সরকার মানবতার প্রশ্নে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়ে অত্যন্ত মহানুভবতার পরিচয় দিয়েছে। আর ভারত তাদের দেশে আগে থের্কে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়ে অমানবিকতার পরিচয় দিয়েছে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, রোহিঙ্গা প্রশ্নে বিশ্বের সকল রাষ্ট্র যখন এক ও অভিন্ন নীতি গ্রহণ করে মানবতার পক্ষে দাঁড়িয়েছে, তখন ভারত,  চীন ও রাশিয়া রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বে ধিকৃত হয়েছে। নেতৃদ্বয় ভারতের এমন  মানবতা বিরোধী কর্মকান্ডকে সম্মিলিতভাবে রুখে দিতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানান।

আরএম

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ