সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইন্টারনেটের ধীর গতি থাকবে ২৩-২৭ অক্টোবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবমেরিন ক্যাবলের কক্সবাজার প্রান্তে দ্বিতীয় রিপিটার প্রতিস্থাপনের কাজ চলছে। এর ফলে আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

আজ বৃহস্পতিবার বিএসসিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে কক্সবাজার ক্যাবল ল্যান্ডিং স্টেশন হতে ১১৫ দশমিক ৪ কিলোমিটার দূরে স্থাপিত দ্বিতীয় রিপিটারটি প্রতিস্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে।

এ কাজের জন্য পাওয়া সিডিউল অনুযায়ী আগামী ২৩ অক্টোবর থেকে আনুমানিক ৩ বা ৪ দিন SEA-ME-WE-4 এর বাংলাদেশ অংশে বিএসসিসিএলএর সব সার্কিট বন্ধ থাকবে।

এর ফলে আগামী ২৩ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে।

তবে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়, ওই সময়ে SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবল ও আইসিটি অপারেটরগুলোর সার্কিট চালু থাকবে। ফলে দেশের ব্যান্ডউইডথ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে IIG এবং অন্যান্য টেলিকম সংস্থাকে বিএসসিসিএল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে আন্তর্জাতিক সার্কিট চালু রাখার ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ