শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি; বাংলাদেশ পেল ১০২৭ ভোট, মিয়ানমার ৪৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যার বিষয়টি রাশিয়ায় চলমান ১৩৭তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে ইমারজেন্সি বিষয় হিসেবে গৃহীত হয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে চলমান আইপিইউ সম্মেলনের সাধারণ সভায় বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুতে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশ পেয়েছে ১০২৭ ভোট আর বিরোধিতা করে মিয়ানমার পেয়েছে মাত্র ৪৭ ভোট।

বুধবার জাতীয় সংসদের গণসংযোগ থেকে পাঠানো এক বিবরণীতে এমন তথ্য জানানো হয়।মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ববাসীর জনমতের প্রতিফলন আইপিইউ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি আলোচনায় আসা।

আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহল দেখছে খুবই গুরুত্বের সঙ্গে।

জানা গেছে, সারাবিশ্বের ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরাম হচ্ছে এই সংস্থাটি।আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ায় আন্তর্জাতিক মহলে এর গুরুত্ব বেড়ে গেছে। আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের চাইতেও পুরনো আইপিইউ।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া রাখাইনে জাতিগত নিধনের নির্মমতার চিত্র রাশিয়ার প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন। এসময় রাশিয়ার ডেপুটি স্পিকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে মানবিক সাহায্য সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, আইপিইউ সম্মেলনে ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের কোন প্রস্তাবনা গৃহীত হওয়ার ঘটনা এবারই প্রথম। আজ সমাপ্ত আইপিইউ সম্মেলনে ২০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ এমপিসহ অন্য সাংসদরা। রাশিয়া সংসদীয় দলের পক্ষে নেতৃত্ব দেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের ডেপুটি স্পিকার ইলিয়াস উমা খান।

আরএম

 

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ