শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মাওলানা আবু তাহের রাহমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব মুহাম্মদ
বিশেষ প্রতিবেদক

বহুরৈখিক প্রতিভাধর আলেম রাজধানী বাসাবোর মাদরাসাতুস সুফফা আল-ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আবু তাহের রাহমানী (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে রাজধানীর শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাইদুর রহমানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ভাই মাওলানা জুবায়ের আহমদ রাহমানী।

তিনি জানান, বর্তমানে মাওলানা আবু তাহের রাহমানীর অবস্থা উন্নতির দিকে। তিনি সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মাওলানা আবু তাহের রাহমানী মাদরাসাতুস সুফফার পাশাপাশি রামপুরার জামিয়া কারিমিয়ায় বুখারি শরিফের পাঠদান করছেন।

এর তিনি আগে মাদরাসাতুল মদিনা কামরাঙ্গীরচর এবং রামপুরার মাদরাসাতুল কাউসারে শিক্ষকতা করেন। নারায়ণগঞ্জের দেওভোগ মাদরাসায় বুখারী শরিফের পাঠদান করেছেন।

শিক্ষকতা ও জুমার ইমামতিসহ গ্রন্থ রচনায়ও রয়েছে তার সরব প্রদার্পণ। লিখেছেন ‘তোহফাতুল মুসলিমিন, শরিয়তের দৃষ্টিতে পারিবারিক জীবন এবং দীন ও শরিায়তসহ একাধিক বই।

মাওলানা আবু তাহের রহমানী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জন্মগ্রহণ করেন। মেধাবী এ আলেম পড়াশোনা করেছেন ঢাকার কামরাঙ্গির চরের জামিয়া নুরিয়ায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ