শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

২ লাখ রোহিঙ্গার দায়িত্ব নিচ্ছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া ২ লাখ রোহিঙ্গার খাদ্য, আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা, ল্যাট্রিন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেবে তুরস্ক সরকার।

রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশে তুরস্কের রাষ্ট্রদূত ডেবরিম ওজতুর্ক এ তথ্য জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রোহিঙ্গা সেল) হাবিবুল কবির এ সময় উপস্থিত ছিলেন। তারা এ সময় রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ে তুরস্ক সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য, স্যানিটেশন ও সুপেয় পানি ব্যবস্থাপনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সরকার দেশি বিদেশি সংস্থার সমন্বয়ে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ৫০ হাজার টিউবওয়েল ও ল্যাট্রিন প্রয়োজন। সরকার ইতোমধ্যে ৭ হাজারের অধিক ল্যাট্রিন নির্মাণ করেছে। ইউনিসেফ ১০ হাজার ল্যাট্রিন নির্মাণ করবে বলে জানিয়েছে।

এ অবস্থায় মন্ত্রী তুরস্কের কাছে ২০ হাজার টিউবওয়েল ও ২০ হাজার ল্যাট্রিন নির্মাণ করে দেয়ার প্রস্তাব করলে তারা এতে রাজি হন।

এ সময় রাষ্ট্রদূত মন্ত্রীকে জানান, তুরস্ক ক্যাম্প এলাকায় শিগগিরই ২টি বড় ধরনের চিকিৎসাকেন্দ্র ও ১০টি প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করবে। ইতোমধ্যে তুরস্ক ২০ হাজার শেড নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। মন্ত্রীর চাহিদার পরিপ্রেক্ষিতে ৫০ হাজার শেড নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন রাষ্ট্রদূত।

সূত্র: বাসস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ