সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মাসিক মুঈনুল ইসলামের নতুন নির্বাহী সম্পাদক সরওয়ার কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী থেকে

১৯৩৫ সাল থেকে প্রকাশিত দারুল উলূম হাটহাজারীর মুখপত্র ; ধর্ম ও তাহযীব বিষয়ক সাময়িকী মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক হিসেবে মাওলানা সরওয়ার কামালকে নিয়োগ দেয়া হয়েছে।

ইতোমধ্যে নির্বাহী সম্পাদক হিসেবে তিনি অফিসিয়ালি কাজও শুরু করে দিয়েছেন। মাসিক মুঈনুল ইসলামের চলতি সংখ্যা তার সম্পাদনায় প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

নতুন দায়িত্ব সম্পর্কে মাওলানা সরওয়ার কামাল আওয়ার ইসলামকে বলেন, কিছুদিন আগে হঠাৎ করেই মাসিক মুঈনুল ইসলামের সম্পাদনার দায়িত্ব দেয়া হয়েছে। অফিসের সবকিছু নতুন। জানি না এ মহান দায়িত্ব কতটুকু আদায় করতে পারবো!

তিনি বলেন, আমি সবার দোয়া ও সহযোগিতা চাই, যেন মাসিক মুঈনুল ইসলামকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারি!

মাওলানা সরওয়ার কামাল ২০০৭সালে দারুল উলূম হাটহাজারী থেকে তাকমিল শেষ করেন।
এরপর একই জামিয়া থেকে উচ্চতর ইফতা বিভাগ শেষ করেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর অনার্স করে কর্মজীবন শুরু করেন।

প্রথমে চট্টগ্রামের জামিয়া দারুল উলূম হালিশহর মাদরাসায় কর্মরত ছিলেন। মাসিক মুঈনুল ইসলামে নিয়োগের আগ পর্যন্ত হালিশহর জামিয়া দারুস সুন্নাহতে বিখ্যাত হাদিসগ্রন্থ তিরমিজি শরিফসহ বিভিন্ন কিতাবের দরস দিয়েছেন।

দরসের পাশাপাশি তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সোনালী খবর, অনলাইন নিউজ পোর্টাল ন্যাশনাল নিউজ, নিউজ বিবিসির বিশেষ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উল্লেখ্য, এর আগে মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক ছিলেন মাওলানা মুনির আহমদ। গত ২৮ আগস্ট তাকে মাসিক মঈনুল ইসলামসহ হাটহাজারী মাদরাসার সব দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ