শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঢাকার ৫৮ খাল ও জলাধারের ওপর স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মহানগরের মধ্যে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার দখলে থাকা ৫৮টি খাল ও জলাধারের ওপর সব ধরনের স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে দখলকৃত খালগুলো পুনরুদ্ধারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আগামী ‍দুই সপ্তাহের মধ্যে দখলকৃত খালগুলো পুনরুদ্ধারে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে ঢাকার জেলা প্রশাসককে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

গত ২৪ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘ঢাকার খালে ২৪৮ দখলদার’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে আদালত উল্লিখিত আদেশ দেন। খবর এনটিভির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ