সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

লন্ডনে শনিবার শুরু হচ্ছে ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ষষ্ঠবারের মতো লন্ডনে শুরু হচ্ছে ইসলামী বইমেলা। আল কোরআন একাডেমির উদ্যাগে তিন দিন ব্যাপী বইমেলা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। শেষ হবে সোমবার রাতে।

জানা গেছে, বইমেলায় ইসলামি বইয়ের সমাহার থাকবে। ক্রেতাগণ আগ্রহমাফিক স্বল্পমূল্যে সংগ্রহ করতে পারবেন পছন্দের বই। একই সঙ্গে অন্যান্য ইসলামি আসবাবপত্রও থাকবে মেলায়।

স্থানীয় সময় বেলা দেড়টায় জোহরের নামাজের আগে পূর্ব লন্ডনের এলএমসি হলে আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করা হবে। এতে নেতৃস্থানীয় ইসলামি ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

একাডেমির চেয়ারম্যান ড. হাফেজ মুনির উদ্দীন আহমদ মেলাকে সফল করতে এবং স্টল থেকে নিজেদের পছন্দের বই কিনতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।

শনিবার থেকে শুরু হওয়া মেলা শেষ হবে সোমবার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা খোলা থাকবে। বই মেলাকে সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

লন্ডন থেকে সাইকেলে হজে 8 ব্রিটিশ নাগরিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ