বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির সময় অস্ত্রসহ আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা বস্তিতে ডাকাতির সময় অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে বালুখালী ক্যাম্পের ভেতর এ ঘটনা ঘটে।

হঠাৎই ক্যাম্পে ঢুকে ডাকাতি শুরু করলে তাদের ধরে ফেলে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা।

জানা যায়, রােহিঙ্গা ক্যাম্পে শুক্রবার দিনগত গভীর রাতে ডাকাতিকালে ক্যাম্পবাসীরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্বার করা হয়।

পালংখালী ইউপির বালুখালী এলাকার সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী জানান, আটকরাও সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।

তবে আটকদের নাম ঠিকানা জানা যায়নি। তারা কোনো ধরনের তথ্য দিচ্ছেন না। বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান এ প্যানেল চেয়ারম্যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ