সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ডিম পোচ না সেদ্ধ? কোনটা উপকারী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী
প্রতিবেদক

ডিম আগে না মুরগি আগে? এ নিয়ে তর্ক থাকলেও, বিতর্ক নেই বাঙ্গালির জীবনে ডিমের আধিপত্য নিয়ে।

সকালের নাশতা থেকে শুরু করে বিকেলের কেক, বিস্কুট কিংবা নুডুলস। সব কিছুতেই রয়েছে ডিমের অংশীদার। এছাড়াও অতিথি আপ্যায়ন, বিয়ে, জন্মদিন এমনকি ঘরে বানানো জামাই পিঠাতেও ডিম যেন এক অবিচ্ছেদ্য অংশের নাম।

কিন্তু তার পরও ডিমকে তার প্রাপ্য মর্যাদা 'আমিষ' হিসেবে স্বীকৃতি দিতে স্বার্থপর বাঙ্গালির কার্পণ্যবোধ গেল না।

বিগত বছরের হিসেব কষলে দেখা যায়, বাঙ্গালির আমিষ-চৈতন্যে ডিম কখনোই একটা 'সুষম খাদ্য' বলে পরিগণিত হয়নি। অথচ ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত বাঙ্গালীর প্লেটে প্লেটে ডিম গড়াগড়ি খেয়েছে লাটাই সুতোর মতোই।

ডিম যেন তাদের কাছে স্রেফ ভাঙ্গা কুলা। প্রয়োজন হলেই ডিমের কাছে ছুটো। অার প্রয়োজন শেষ তো নাক সিঁটকিয়ে বলো 'আমি ডিম খাই না'।

তবে অনেকেই আবার রক্তে চর্বির পরিমাণ কম রাখতে, অথবা হৃদরোগকে ভয় পেয়ে ডিম খান না। কিন্তু আসলেই কি ডিম এগুলো বাড়ায়? না। বাড়ায় না। বরং চিকিৎসকেরা বলেন তার উল্টো কথা।

তারা মতে, সকালের নাস্তায় একটি ডিম মাসে প্রায় ৩ পাউণ্ড পর্যন্ত ওজন কমাতে পারে! কী! অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ারই কথা। সম্প্রতি ডিমের এইরকম অারো কিছু অবাক হওয়ার মতো কথা তুলে বলছেন পুষ্টিবিদগণ।

তারা বলেন, ছোট্টো একটা ডিমে রয়েছে হাজারো ভিটামিন। এর ভিটামিন বি খাবারকে এনার্জি বা শক্তিতে রূপান্তরিত করতে প্রচুর সাহায্য করে।

ডিমে আছে ভিটামিন এ। যা দৃষ্টিশক্তি করে উন্নত। এছাড়াও ডিমের কেরোটিনয়েড, ল্যুটেন ও জিয়েক্সেনথিন বয়সকালের চোখের অসুখ ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার সম্ভাবনা কমায়। এই একই উপাদান চোখের ছানি কমাতেও সাহায্য করে।

মাঝে মধ্যে বার্ড ফ্লু আতংক হিসেবে দেখা দিলে অনেকেই মুরগি থেকে দূরে থাকেন। দূরে থাকেন ডিম থেকেও। যদিও গবেষকরা বলছেন, বার্ড ফ্লু ডিমের ওপর প্রভাব ফেলে না। সুতরাং বার্ড ফ্লুর সময়ও আপনি ডিম খেতে পারেন নিশ্চিন্তে ।

তবে কথা হচ্ছে ডিমতো খাবেন? কিন্তু কীভাবে খাবেন? পোচ, মামলেট না সেদ্ধ? কোনটা অাপনার সাস্থের জন্য উপকারী?

তাহলে আসুন এই দুই খাবারের গুণাগুণ ও অপকারিতা প্রসঙ্গে বাড়ডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ 'শামসুন্নাহার নাহিদ' কী বলেন তা জেনে নিই।

তিনি বলেন, তেলে ভাজার কারণে সেদ্ধ ডিমের চেয়ে ডিম পোচে ক্যালরির পরিমাণ বেশি থাকে। যারা ওজন ঠিক রাখতে চায় কিংবা বাড়াতে না চায় তাদের ডিম পোচ না খাওয়াই ভালো।

আর ব্লাডপ্রেশারের সমস্যা থাà