মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

গবেষণা রিপোর্ট : গর্ভনিরোধ পিলে হতে পারে ভয়ংকর ৫ রোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অপরিকল্পিত গর্ভধারণ রোধ করতে জনপ্রিয় পদ্ধতি জন্মনিয়ন্ত্রণ পিল সেবন। নারীদের কাছে গর্ভনিরোধের সবচেয়ে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতি এটি৷

শুধু জার্মানির ৬০ লাখেরও বেশি নারী নিয়মিত পিল সেবন করে। পুরো পৃথিবীর অবস্থা এ থেকে অনুমান করা কঠিন নয়।

কিন্তু অধিকাংশ নারীই এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা রাখেন না। উন্নয়নশীল বিশ্বের দেশগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গর্ভনিরোধ পিলের পার্শ্ব প্রতিক্রিয়ার জনসচেতনতা তৈরি করতেও অনিচ্ছুক।

সম্প্রতি জার্মানির জালসবুর্গ বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং হাভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটি বিপজ্জনক তথ্য উন্মোচন করেছেন৷

তথ্যটি জানিয়েছেন জালসবুর্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসার হুবার্ট কের্শবাউম৷

ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন হরমোনের সমন্বয়ে যে অ্যান্টিবেবি পিল তৈরি হয় তার কথাই বলছেন গবেষকরা৷

এই দুই হরমোনের সমন্বয়ে তৈরি ট্যাবলেট শুধু ডিম্বস্ফোটনই প্রতিরোধ করে না, পাশাপাশি কপাল এবং তার আশেপাশের অর্থাৎ মস্তিষ্কের কাঠামোগত পরিবর্তনও ঘটাতে পারে৷

বিশেষ করে ২০ থেকে ২৫ বছর বয়সি মেয়েদের ক্ষেত্রে এমনটি হবার আশঙ্কা খুব বেশি থাকে৷ কারণ, এ সময়ে তাদের মস্তিষ্কের এই সংবেদনশীল জায়গাটা পরিপূর্ণতা পায়৷

৩৫ বছরের ওপরে যাদের বয়স বা যাদের অতিরিক্ত ওজন কিংবা মাথা ঘোরার সমস্যা রয়েছ, জন্মনিরোধক মিনি ট্যাবলেট তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়৷

জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট সেবনে অল্পতেই নারীর মেজাজ ওঠা-নামা করে৷ ভুগতে পারেন তারা বিষন্নতায় অথবা মনে আতঙ্কের ভাব তৈরি হতে পারে৷

১০৫৪ জন নারীকে নিয়ে করা এক সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে৷

সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রতি দশ জনের একজন নারী ট্যাবলেট সেবনকালীন সময়ে বিষন্নতায় ভোগার কথা জানিয়েছেন৷

শুধু তাই নয়, অ্যান্টিবেবি পিল সেবনকালীন সময়ে নারীদের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং তা থেকে তাদের স্মৃতিশক্তি কিছুটা লোপ পেতে পারে এবং কথা বলতে গিয়ে শব্দভাণ্ডারেও দুর্বলতা দেখা দেয়৷

তবে আশার কথা হলো,  ট্যাবলেট সেবনকালে যেসব সমস্যা দেখা দেয়, ট্যাবলেট বাদ দেয়ার পর আবার সেগুলো চলে যায়৷ তবে ট্যাবলেট সেবনের সময় যত কম দীর্ঘ হয়, দ্রুত সুস্থ হওয়া তত সহজ৷

সূত্র : ডয়েচে ভেলে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ