মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডেমরার নরাইবাগে ছাদ থেকে পড়ে মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ডেমরার নরাইবাগ ইসলামিয়া মাদরাসার ছাদ থেকে পড়ে আরিফুল ইসলাম আরিফ (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ১ম সাময়িক পরীক্ষার পর এক সপ্তাহ’র ছুটি ছিল মাদরাসায়। আজই খোলা হয়। তবে অনেক ছাত্রই শুক্রবার চলে এসেছে। আরিফ কোনো কাজের জন্য ছাদে গেলে অসতর্ক অবস্থায় নিচে পড়ে যায়।

খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফ মকতব বিভাগের ছাত্র ছিল। এশার নামাজের সময় এ দুর্ঘটনাটি ঘটেছে। মাদরাসার সবাই তখন নামাজ পড়ছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে সংবাদিকদের জানান, নিহত শিশু আরিফের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ