বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আনান কমিশনের আলোকে রোহিঙ্গা সমস্যার সমাধান চাইল সিপিএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের চলমান মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ)।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মঙ্গলবার ৬৩ তম সিপিএ সম্মেলনের সাধারণ অধিবেশনে কমনওয়েলথ ভুক্ত সদস্য দেশের সংসদ সদস্যরা এ আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের চার্টার (১৯৪৫), বিশ্বমানবাধিকার ঘোষণা (১৯৪৮), আইপিইউ ১৩৭তম সম্মেলনের রেজুলেশন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের রেজুলেশন ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের আলোকে এই সমস্যার দ্রুত সমাধান করা হোক এবং মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীকে নাগরিকত্ব ও সমঅধিকার দেয়া হোক।’

সিপিএ সাধারণ অধিবেশন মিয়ানমার সরকারের প্রতি সে দেশের রাখাইন রাজ্যে জাতিগত নিধনযজ্ঞ ও সহিংসতা অবিলম্বে বন্ধ করে বাংলাদেশসহ অন্যান্য দেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিঃশর্তভাবে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে নিয়ে টেকসই প্রত্যাবাসনের আহ্বান জানায়।

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের স্থায়ী প্রত্যাবাসনের ব্যবস্থা করে তাদের নিরাপত্তা, জীবিকা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কমনওয়েলথ দেশগুলো মিয়ানমার সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।

সিপিএ চেয়ারপারসন হলেন ক্যামেরুনের ডেপুটি স্পিকার

এদিকে কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান অ্যাসোসিয়েশন'র (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ক্যামেরুনের ডেপুটি স্পিকার অ্যামেলিয়া মোনজোয়া লিফানকা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬৩তম সিপিসি'র জেনারেল অ্যাসেম্বলিতে প্রতিনিধিদের সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি।

সিপিএ সেক্রেটারি জেনারেল আকবর খান নির্বাচনের ফল ঘোষণা করতে গিয়ে বলেন, এবারের চেয়ারপারসন নির্বাচনে মোট তিনজন প্রার্থী অংশগ্রহণ করেন। আর সিপিএ'র মোট ২১২ ভোটের মধ্যে প্রতিনিধিরা ১৯২টি ভোট প্রদান করেন।

অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে লিফানকা সর্বোচ্চ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিউজিল্যান্ডের কুক আইল্যান্ডের নিক্কী র‌্যাটেল ৭০ ভোট পেয়েছে। আর মোনস্রাটের এমএলএ সারলি এম অসবরন পেয়েছেন ১৫ ভোট।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ