রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মুসলিম বিশ্বে একঘরে হয়ে পড়বে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি বলেছেন, সৌদি আরব নিজের চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের জন্য মুসলিম বিশ্বে একঘরে হয়ে পড়বে।

গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কে দেশটির প্রধানমন্ত্রী ইমাদ আল-খামিসের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ড. বেলায়েতি বলেন, মধ্যপ্রাচ্য অথবা মুসলিম বিশ্বের কোথাও না কোথাও প্রতিদিন সৌদি আরব ষড়যন্ত্র করছে। এই অপতৎপরতার কারণে দেশটি একসময় নিজেই একঘরে হয়ে পড়বে।

সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনায় ইরানকে দায়ী করে সৌদি আরব। ওই ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারা তেহরানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুমকি দেয়। সেই হুমকির প্রতিক্রিয়ায় আলী আকবর বেলায়েতি সৌদি আরব সম্পর্কে এসব কথা বললেন।

বেলায়েতি আরো বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে নিজেকে নিয়ে ভাবলে বরং সৌদি আরবের জন্য কল্যাণ হতে পারে।

এ সময় তিনি সিরিয়ার সঙ্গে ইরানের ঐতিহাসিক ও গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো বাড়বে বলে আশা করেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ