শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

গ্রেফতারকৃত সৌদি যুবরাজ এখন কী অবস্থায় আছেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সৌদির রাজধানী রিয়াদের ফাইভ স্টার হোটেলকে অস্থায়ী কারাগার ঘোষণা দেয়া হয়েছে৷ এখানে শুয়ে বসে সময় কাটছে যুবরাজদের৷ ফ্লোরে বিছানো তোষকেই তাদের ঘুমোতে হচ্ছে৷

সম্প্রতি এমন একটি ছবি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷

সৌদির এ্যাটর্নি জেনারেল শেখ সাউদ আল মুজিব বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান কার্যক্রমের কেবল ভূমিকা চলছে! সমানে আরও কঠোর সময় অপেক্ষা করছে।

অপরদিকে সৌদি বাদশাহ সালমানের দুর্নীতি বিরোধী কার্যক্রমকে সমর্থন করে এর পক্ষে টুইট করেছেন সাধারণ মানুষ৷

দৈনিক কুদরতের একটি প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজদের আয়েশি জীবন তো গেছেই৷ এখন জেলজীবন অতিবাহিত করতে হচ্ছে৷ গ্রেফতার হওয়া যুবরাজ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জেলে অবস্থানের বিভিন্ন ছবি শোস্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে৷ ছবিতে সেই হলের চিত্রও দেখা গেছে যেখানে যুবরাজ ওয়ালিদ বিন তালাল গতমাসে বিনিয়োগ বিষয়ে কনফারেন্স করেছিলেন।

সৌদির এ্যাটর্নি জেনারেল শেখ সাউদ আল মুজিব বলেছেন, এই গ্রেফতার অবশ্যই দুর্নীতি-অনিয়মকে মূলোৎপাটনের ভূমিকা হিসেবে দেখতে হবে৷

গত পাঁচ নভেম্বর সৌদি আরবে নব গঠিত একটি দুর্নীতি দমন কমিটি দেশটির ১১জন রাজপুত্র, বর্তমান মন্ত্রী এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রীকে আটক করে। সৌদি ন্যাশনাল গার্ড এবং নৌবাহিনী প্রধানের পদেও করা হয়েছে রদবদল।

সৌদি যুবরাজ, মুহাম্মদ বিন সালমানকে প্রধান করে, শনিবার সৌদি বাদশাহ নিজে একটি দুর্নীতি দমন কমিটি গঠন করেন।

এই কমিটিই ১১জন রাজপুত্র, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রীকে আটক করে। যার মধ্যে বিশ্বের অন্যতম সম্পদশালী যুবরাজ ওয়ালিদ বিন তালালও রয়েছেন।

সূত্র: ডেইলি কুদরত

দুর্নীতি দমন অভিযানে সৌদির ১১ রাজপুত্রসহ মন্ত্রী আটক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ