বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের কঠিন ৪ শর্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ফেরাতে এবার কঠিন শর্তের কথা জানাল মিয়ানমার। যা উদ্বাস্তু রোহিঙ্গাদের জন্য পূরণ করা কোনোভাবেই সম্ভব নয়।

শুক্রবার (১০ নভেম্বর) ইয়াঙ্গুনে ‘ভারত-মিয়ানমার সম্পর্কের আগামী দিন’ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে এসব শর্তের কথা বলা হয়।

অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর পার্মানেন্ট সেক্রেটারি ইউ কিইয়াও জেয়া।

তিনি বলেন,  স্টেট কাউন্সিলর আং সান সু চি গত ১২ অক্টোবর এ নিয়ে দেশের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন। পুনর্বাসন এবং উন্নয়নের কাজও শুরু হচ্ছে। কিন্তু রোহিঙ্গাদের ফিরিয়ে আনার কাজ হবে চারটি শর্ত সাপেক্ষে। যারা সেই শর্ত পূরণ করতে পারবেন, শুধু তাদেরই ফিরিয়ে নেয়া হবে।

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের শর্তগুলো হলো, রোহিঙ্গাদের মিয়ানমারে দীর্ঘদিন বসবাসের প্রমাণপত্র দাখিল করতে হবে, যারা স্বেচ্ছায় রাখাইনে ফিরতে চাইবেন, পরিবারের কেউ মিয়ানমারে রয়েছেন তেমন প্রমাণ দেখাতে হবে এবং বাংলাদেশে কোনো বাচ্চা জন্মালে তার বাবা-মা উভয়েই মিয়ানমারের স্থায়ী বাসিন্দা প্রমাণ করতে হবে। তাহলে রোহিঙ্গাদের সে দেশে ফিরিয়ে নেয়া হবে বলে জানান ইউ কিইয়াও।

প্রশ্ন উঠেছে, বাড়িঘর পুড়িয়ে দেয়ার পর প্রাণ বাঁচাতে যারা দেশ ছেড়েছেন, তাদের কাছে কী করে এই সব তথ্য-প্রমাণ থাকবে?

মিয়ারমারের রাখাইনে জাতিগত নিধনের ফলে ৮ লাখ বাসিন্দা বাংলাদেশে পালিয়ে এসেছেন। তারাদের ঘরবাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। জায়গা জমি ভাগ বাটোয়ারা চলছে। এ প্রেক্ষিতে মিয়ানমারের এমন শর্ত তাদের না ফেরানোরই ইঙ্গিত মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ