বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কৃত্রিমতা আমাদের গিলে খাচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবাদ বিন সিদ্দিক
লেখক

কৃত্রিমতা হলো মেকিপনা, স্বভাবজাত না এমন। এই যেমন আমার যেভাবে হাঁটা দরকার ছিলো, সেভাবে হাঁটি না; নতুন একটা রূপ নিয়ে আসি। আমার মাঝে যে যোগ্যতা নেই, তাও আছে এমন ভাব দেখাই।

স্বপক্ষে প্রমাণ দিতে প্রাণান্তকর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাই। আমার যা বলার ছিলো, তা না বলে বাড়তি বলি। আই মিন, কৃত্রিম একটা অবয়ব নিয়ে প্রকাশিত হই। এটা খুব খারাপ। নিজের জন্যও, সমাজের জন্যও। এটা অশ্লীল ভণ্ডামি।

মাঝে মাঝে চাপাবাজ কিছু কৃত্রিম মানুষদের দেখে চরম হাসি পায়। আসলে আমাদের জানার পরিধি কম। বাঙালি হলেই এমন হতে হয় কি না, জানি না। আমরা যতোটা না জানি তার চেয়ে বেশি বলি। এটা মেধা ও চিন্তার জন্য খুবই ক্ষতিকর। উচিত ছিল, জানবো বেশি বলবো কম।

আমরা সাহিত্যে পড়েছি, সাহিত্য দুই প্রকার। একটা হলো স্বভাবজাত সাহিত্য, আরেকটা হলো কৃত্রিম সাহিত্য। যাকে আরবিতে আদবে তবয়ি ও আদবে সনায়ি বলা হয়। আমাদের চারপাশ খুঁজলে এই দুই প্রকারের সাহিত্য খুব সহজেই অনুমেয় হবে।

সাহিত্যে আবেদন হলো মূল। আমি পাঠকের কাছে পৌঁছাতে পারলাম কি না সেটা মুখ্য। তার অন্তরে রেখাপাত করাই সাহিত্যের বড় সফলতা। ভাষা আমার সহজ হতে পারে। বাক্যের শৈল্পিকতা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কতেক দুর্বোধ্য শব্দসমষ্টির সারি সারি স্তূপ নাও গড়তে পারি। এটা বিষয় না।

এর বাইরে যা আছে কৃত্রিম। জাল, নকল, অসত্য এবং অপ্রকৃত। যাক আমার টপিক কিন্তু সাহিত্য না। যেটা বলতো চাই, কৃত্রিমতা সবসময়ই অগ্রহণযোগ্য। ভ্যালুলেস। কৃত্রিমতা আমাদের গিলে খাচ্ছে। রুচিবোধ, ভালোবাসা, প্রেম সবই দুষ্প্রাপ্যতার বাজারে হারিয়ে যাচ্ছে। ভাণ্ডামিতে ছেয়ে গেছে সমাজ।

ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ