মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তাবলীগের সাথীদের প্রতি আল্লামা আহমদ শফীর পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১০ নভেম্বর হাটহাজারীতে হেফাজতের ইসলামের আমির আল্লামা শাহ আমদ শফীর সঙ্গে কাকরাইল তাবলীগের মারকাজ থেকে কিছু আলেম সাক্ষাত করতে যান। এসময় আল্লামা আহমদ শফী মাওলানা সাদ ও চলমান সঙ্কট বিষয়ে নিজের বক্তব্য পেশ করেন।

রোববার আল্লামা আহমদ শফীর খাদেম মাওলানা হাসান আনহার তার ফেসবুক পেইজে সে বক্তব্য তুলে ধরেন।

আল্লামা আহমদ শফী বলেন, আমি আপনাদের সাদ সাহেবের ব্যাপারে সতর্ক করছি। আপনারা আমাকে তার ব্যাপারে জিজ্ঞেস করে রাহনুমা’ই চেয়েছেন, এজন্য আমি হেকায়াতান বলবো, শেকায়াতান নয়।

শুনুন! সাদ সাহেব অহংকারী মানুষ। তার ভেতর আমিত্ববোধ রয়েছে। আমরা তাকে বলেছিলাম নিযামুদ্দীন থেকে তার যে উস্তাদগণ বের হয়ে গিয়েছেন, তাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু তিনি তার অহংকারের কারণে তা করেননি।

জেনে রাখুন, একজন অহংকারী মানুষ কওমের আমীর হতে পারে না। যে কওমের আমীর অহংকারী হয়, সে কওম ভ্রষ্টতার দিকে হাঁটে। আমরা সাদ সাহেবকে ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না, যতক্ষণ পর্যন্ত দারুল উলূম দেওবন্দ তাকে গ্রহণ করে।

আমাদের কাছে সাদ সাহেব হুজ্জত নয়, বরং; দেওবন্দই হুজ্জত। আর আপনারা দাওয়াত ও তাবলীগের কাজ করতে থাকুন। কেউ যদি সাদ সাহেবের ব্যাপারে আপনাদের জিজ্ঞেস করে, তাহলে বলবেন, আমরা এ ব্যাপারে কিছু বললে গিবত হয়ে যাবে, এগুলো বড়দের বিষয়। এটা বলে এড়িয়ে যাবেন।’

তাবলীগকে আলেমদের বিপরীত দাঁড় করানোর চেষ্টা চলছে: মুফতি মিযানুর রহমান সাঈদ

তাবলিগের সংকট, নানামুখী উত্তাপ ও সমাধানের উদ্যোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ