সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

সুস্থ থাকতে হলে দিনে কতো গ্লাস পানি পান করতে হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকেই বলে থাকেন সুস্থ থাকতে হলে দিনে অন্তত আট গ্লাস পানি পান করতে হবে। এটা আসলে এক ধরনের কথা সঠিক নয়। এই কথার পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।

একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক ২.৬ লিটার ও পূর্ণবয়স্ক নারীর দৈনিক ২.১ লিটার পানি দরকার হয়। এর সবটাই পানি পান করার মাধ্যমে আসে না। পানি ছাড়াও খাবারের মধ্যে থাকা জলীয় অংশ এবং বিপাক ক্রিয়ায় উৎপন্ন পানি, সবটা মিলিয়েই এই চাহিদা পূরণ হয়। চা, কফি, দুধ, দই ও ফলমূলে যথেষ্ট জলীয় অংশ রয়েছে।

প্রতিদিন যে আমিষ, ফ্যাট ও শর্করাজাতীয় খাবার খাওয়া হয়, তা বিপাক ক্রিয়ায় প্রায় ২৫০ মিলিলিটার পানি উৎপন্ন করে। এর বাইরে ঠিক কতটুকু পানি খেতে হবে তা নির্ণয় করার জন্য আমাদের মস্তিষ্কে পিপাসাকেন্দ্র রয়েছে।

সাধারণ আবহাওয়ায় ছয় গ্লাসের মতো পানি খাওয়া যথেষ্ট হলেও কঠোর পরিশ্রম, ঘাম, গরম আবহাওয়ায় এই চাহিদা বাড়িয়ে দিতে পারে। আপনার পিপাসা ও প্রস্রাবের রং তার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য সূচক হিসেবে কাজ করে।

এইচ জে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ