মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রোহিঙ্গা ইস্যুতে সু চি’র সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ফিলিপাইনে এক শীর্ষ সম্মেলনে মঙ্গলবার তাদের এক বৈঠকে  বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরেয়ে নিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র প্রতি আহবান জানিয়েছেন।
সম্মেলনে মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর এই সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সু চি’র ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের কথাও বলা হয়। মহাসচিবের দপ্তর একথা জানায়।
জাতিসংঘের ওই বিবৃতিতে মহাসচিব বলেন, ‘দেশটিতে মানবিক সাহায্য প্রবেশ, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়া নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন জরুরি।’
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনেরও মঙ্গলবার ম্যানিলায় সু চি’র সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরে তিনি সেখান থেকে মিয়ানমারে যাবেন।
বিগত আড়াই মাসে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছয় লাখেরও বেশী রোহিঙ্গা পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গা বিদ্রোহীরা মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন পুলিশ ফাঁড়িতে হামলা চালানোর পর দেশটির সামরিক বাহিনী ওই অঞ্চলে ব্যাপক দমন-পীড়ন চালালে এ সংকটের সৃষ্টি হয়। এ অভিযান চালানোর সময় তারা রোহিঙ্গাদের অনেক গ্রাম জ্বালিয়ে দেয় এবং এসব জনগোষ্ঠীর ওপর অমানবিক নির্যাতন চালায়।
থবর: এএফপি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ