শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে বাহরাইন গেলেন হাফেজ তকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইনে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছেড়েছেন হাফেজ সাইফুর রহমান তকি ও তার উস্তাদ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী।

হাফেজ সাইফুর রহমান তকি যাত্রাবাড়ীর ইন্টারন্যাশনাল হিফজ প্রতিষ্ঠান মারকাজুত তাহফিজের ছাত্র।

হাফেজ তরিকুল ইসলামের মত, হাফেজ সাইফুর রহমান তকিও যেন দেশের জন্য বিজয় নিয়ে আসতে পারেন এ জন্য সবার দোয়া চেয়েছেন মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী।

এর আগে, চলতি বছর সাইফুর রহমান তকি কুয়েতে কুরআন প্রতিযোগিতায় ৭২ টি দেশের মধ্য দ্বিতীয় হয়েছিলো। ২০১৪ তে NTV তে প্রচারিত P.H.P কুরআনের আলোর কুরআন প্রতিযোগিতায় ৩০ হাজার হাফেজদের মধ্য প্রথম হয়েছিলো।

এছাড়াও মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্ররা সৌদি আরবে ৭ বার , মিশরে ৩ বার, আলজেরিয়া ২ বার, লিবিয়া ১ বার, ইরান ৫ বার, কুয়েত ১ বার, কাতার ১ বার, গাম্বিয়া ১ বার, বাহরাইন ১ বার, দুবাই ত বার ও জর্দানে ৪ বার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করে বিশ্ব দরবারে বাংলাদেশের সম্মানকে আলোকিত করেছে!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ