সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আমেরিকায় হিজাব কেড়ে নেয়ায় শিক্ষিকা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

আমেরিকায় একজন মুসলিম শিক্ষার্থীর হিজাব কেড়ে নেয়ায় এক শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে।

হিজাব কেড়ে নেয়ার পর ওই শিক্ষার্থীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি শেয়ার করে। সে লেখে, আমি আমার শিক্ষিকাকে ভালবাসতাম এবং তাকে যথেষ্ট শ্রদ্ধা করতাম। অথচ তিনি আমার মাথা থেকে আমার স্কার্ফ কেড়ে নিয়েছেন।

এরপর ওই শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠান তুমুল সমালোচনার মুখে পড়ে।

ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স মিনি টাউন এই ঘটনাটিকে অগ্রহণীয় এবং অনুপযুক্ত অভিহিত করে ঘোষণা করেছে। অতি গুরুত্বের সাথে এই কাজের মোকাবেলা করা হবে এবং প্রাথমিক পর্যবেক্ষণের পর উক্ত শিক্ষিকাকে বহিষ্কার করার ঘোষণা দেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিম নাগরিক অধিকার সবচেয়ে বৃহত্তম সংস্থা আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিল এই অঞ্চলের স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে। তারা বলেছে, ধর্ম অথবা নিজেদের বিশ্বাসের জন্য কোন শিক্ষার্থীর উপর হামলা চালানো ঠিক নয়। শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের সমর্থন করা। যেকোনো কারণে তাদের বিরক্ত অথবা ভয় দেখানো ঠিক নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুল সংস্থা এক প্রতিবেদনে প্রায় সময়ে হিজাবের কারণে শিক্ষকদের হাতে ছাত্রীদের লাঞ্ছিত হতে হয় বলে জানিয়েছে।

গত সপ্তাহে টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরের একটি স্কুলের শিক্ষিকা অনুরূপ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে

এই শিক্ষিকাকে গত সপ্তাহে সাসপেন্ড করা হয়েছে।

গত মাসে নিউইয়র্কের একটি স্কুলে শিক্ষক শাসনের অজুহাতে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী হিজাব ছিঁড়ে ফেলে। ধর্মের প্রতি ঘৃণা ও বিদ্বেষের কারণে উক্ত শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে।

সূত্র : ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ