সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সহজেই চাকরি খুঁজে দেবে গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অনেকেই গতানুগতিক পদ্ধতিতে চাকরি খুঁজতে খুঁজতে পেরেশান। চাকরী খোঁজাখুঁজির প্রক্রিয়াটি সহজ করতে নতুন কয়েকটি সুবিধা চালু করল সার্চ জায়ান্ট গুগল। গত বুধবার নভেম্বর চাকরি খোঁজার একটি নতুন টুল বা অ্যাপ ছাড়ার ঘোষণা দেয় গুগল।

নতুন পদ্ধতিতে গুগল ব্যবহার করে কেউ চাকরি খুঁজলে সার্চ রেজাল্টগুলোর নিচেই কোন চাকরির বেতন কত তা জানিয়ে দেওয়া হবে।

এর ফলে আর গুগলের দেখানো লিংকে ক্লিক করে ওই চাকরির বিজ্ঞাপনের খুঁটিনাটি দেখতে হবে না। শুরুতেই আপনি জেনে যাবেন ওই চাকরিতে আপনাকে প্রত্যাশা অনুযায়ী বেতন দেওয়া হবে কিনা।

একটি পোস্টে জানানো হয়েছে, চাকরির বিজ্ঞাপনে বেতনের পরিমাণ উল্লেখ করাটা বিশেষ গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও, বর্তমানে আমেরিকার ৮৫ ভাগ চাকরির বিজ্ঞাপনে বেতনের পরিমাণ উল্লেখ করা থাকে না। সারা পৃথিবীজুড়েই এই প্রবণতাটি লক্ষ্যণীয়।

এই সমস্যা দূর করার জন্য গুগল কোনো একটি পদের নাম, চাকরির স্থান, নিয়োগদাতা এবং চাকরীজীবীদের ইতিহাস বিশ্লেষণ করবে। সেই তথ্য বিশ্লেষণ করে আপনি যে এলাকায় চাকরি করতে চান, সেখানে ওই কাজের জন্য কত বেতন দেওয়া হতে পারে তা আপনাকে জানিয়ে দেবে।

এই কাজের জন্য গুগল গ্লাসডোর, পে স্কেল, লিঙ্কড ইন ও আরও কয়েকটি ওয়েবসাইটের তথ্য বিশ্লেষণ করবে।

যেসব চাকরির বিজ্ঞাপনে বেতনের পরিমাণ উল্লেখ করা থাকবে না, সেগুলোর ক্ষেত্রেও সার্চ ইঞ্জিনটি ওই কাজের জন্য সাধারণত কত বেতন দেওয়া হয় তা দেখাবে। এর ফলে চাকরি প্রার্থী ওই প্রতিষ্ঠানের বেতন ও প্রচলিত বেতনের মধ্যে তুলনা করতে পারবেন।

কোনো চাকরির জন্য তাৎক্ষণিকভাবে আবেদন না করলেও সেই বিজ্ঞাপনের লিংক সেভ করে রাখা যাবে। এর ফলে পরে ইচ্ছা করলে আপনি ওই চাকরির জন্য আবেদন করতে পারবেন।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ