বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘সাহাবাদের অপমান মেনে নেয়া যায় না; এটা ঈমানের উপর আঘাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: সম্প্রতি ভারতের কয়েকটি টিভি চ্যানেলে সাহাবায়ে কেরামকে নিয়ে বিশেষ করে হজরত আয়েশা সিদ্দিকা রা. ও হজরত ফাতেমা রা.কে নিয়ে অপমানজনক প্রতিবেদন করেছে৷ যা ভারতে বিভিন্ন দৈনিকেও ছাপা হয়েছে৷

এ নিয়ে মুসলমানদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ বিভিন্ন এলাকা থেকে এর প্রতিবাদও হচ্ছে৷

গতকাল ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী এক জরুরি সংবাদ সম্মেলন করে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা ভারত সরকারকে অনুরোধ করবো সাহাবাদের সম্মানহানিতে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন৷

তিনি বলেন, সাহাবাদের অপমান এটা মুসলমানদের অভ্যতরীণ বিষয় নয়৷ এটা সরাসরি ঈমানের সাথে সম্পৃক্ত৷ এখানে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই৷

বিষয়টি নিয়ে আজ আওয়ার ইসলামের পক্ষ থেকে জমিয়তে উলামার চেয়ার‌ম্যান ও জামিয়া ইকরা বাংলাদেশে’র শায়খুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাহাবাদের অপমান কোনোভাবেই মেনে নেয়া যায় না৷ এটা আমাদের ঈমানের উপর আঘাত৷ আমরা এর তীব্র নিন্দা জানাই৷

তিনি বলেন, নিন্দা বিষয়ে রাজপথে মিছিল, সভা-সমাবেশও করা দরকার। প্রয়োজনে বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করে প্রতিবাদ জানাতে হবে৷ তবে এ ক্ষেত্রে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে৷

আর ভারতীয় মুসলমানদের জন্য করণীয় হলো, সতর্ক অবস্থান বজায় রাখা৷ ভারতের মুসলমানদের খুব সাবধানতা বজায় রেখে আন্দোলন করতে হবে৷ আর সবচে জরুরি হলো বিষয়টি আইনিভাবে মোকাবেলা করা চাই৷ কারণ, তারা হয়তো চাইছে মুসলমানদের মাঝে অস্থিরতা তৈরি হোক৷ সে সুযোগ তাদের কিছুতেই দেয়া যাবে না৷

বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটতে পার কিনা জানতে চাইলে তিনি বলেন, আপাতত এর কোনো আশংকা নেই৷ এখানের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী৷ তবুও সতর্ক থাকতে হবে৷ কেউ যেনো এই দুঃসাহস করতে না পারে৷’

বাংলাদেশের অপর এক শীর্ষ আলেম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র সাংগঠনিক সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ ফারুক বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর৷ আমরা এর কঠোর নিন্দা জানাচ্ছি৷

এ বিষয়ে বাংলাদেশের উলামাদের করণীয় কী জানতে চাইলে তিনি মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, ‘প্রত্যেক জুমার মসজিদে সাহাবাদের মহান জীবনী আলোচনা করা চাই৷ এবং সাথে সাথে সাধারণ মুসলমানদেরকে সতর্ক ও সচেতন করতে হবে৷

তিনি বলেন, শীর্ষ আলেমদের জাতীয় দৈনিকগুলোতে প্রতিবাদমূলক বিবৃতি দেয়া প্রয়োজন। প্রয়োজনে রাজপথে বিক্ষোভ সমাবেশও করা যেতে পারে৷ তবে আমরা আশা করবো ভারত সরকার শান্তির পথেই হাঁটবে এবং দুষীদের খুব দ্রুত বিচারের আওতায় আনবে৷’

ভারতীয় টিভি চ্যানেলে সাহাবাদের অপমান, দেওবন্দের তীব্র প্রতিবাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ