সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

৯০ + বয়সে এসেও যিনি নিত্যনতুন জাতীয় সমস্যা সম্পর্কে আমাদের সচেতন করে চলেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাকিব মুসতানসির
আলেম ও বস্ত্র প্রকৌশলী

অল্প কিছুদিন আগে নেটে সামাজিক যোগাযোগ সাইট ব্যাবহার নিয়ে একটা লেখা লিখেছিলাম। এক সম্পাদক এই স্ট্যাটাসকে একটা পরিপূর্ণ লেখায় রূপ দিতে বললেন ফলে স্বাভাবিক ভাবেই গুগলের কাছে হাত পাতলাম।

গুগল কাউকেই হতাশ করেনা ফলে আমিও প্রয়োজনীয় প্রচুর তথ্য উপাত্ত পেয়ে গেলাম। সম্পূরক হিসেবে এক্সট্রা আরো কিছু আর্টিকেলে চোখ বুলানোর সুযোগ হলো।

গুগলের এই এক সুবিধা, আপনি চান বা নাচান কাছাকাছি প্রায় সব রেজালটাই আপনাকে দেখাবে। মোবাইল ব্যবহারের খারাপ দিক নিয়ে প্রচুর লেখা গুগলে রয়েছে। একাধিক সাক্ষাতকার, বিশেষজ্ঞ মতামত, মনোবিদদের দৃষ্টিভঙ্গি, ডাক্তারদের চিন্তা ভাবনা রয়েছে। মোবাইল ম্যানিয়া এখন একটা স্বীকৃত রোগ।

কত বছর বয়স থেকে মোবাইল ব্যাবহার করবে এটা বেশ পুরাতন বিতর্ক, এটা নিয়ে নতুন করে আলোচনার কিচ্ছু নাই। এর ক্ষতিকর দিক নিয়ে চাইলে একদুইটা বই লিখে ফেলা সম্ভব। এটা এখন দিব্যলোকের মতো স্ফটিক স্বচ্ছ তাই আসুন সময় ব্যয় না করে সামনে আগাই।

আমাদের পারিবারিক কাঠামো সিরিয়াল যতটা নষ্ট করেছে আমাদের বাচ্চাদের তার চেয়ে শতগুণ বেশি নষ্ট করেছে একটা স্মার্ট ফোন। টিভিতে সিরিয়াল একটা নিদৃষ্ট সময়ে হয় আর সাংসারিক নানাবিধ চাপের কারণে অধিকাংশ সময় নিয়মতান্ত্রিক ফলোআপ সম্ভব হয় না। কিন্তু স্মার্টফোন চব্বিশঘণ্টা চালু আছে আমাদের সন্তানদের নষ্ট করতে। করছেও।

প্রতিটা পরিবারে স্মার্টফোন একটা অতংকের নাম। অভিশাপের নাম। অশান্তির নাম। বাবা-মার হতাশা ও কান্নার নাম। বাড়িয়ে বলছি? বিশ্বাস করুন বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি। আপনার বিশ্বাস না হলে আপনার প্রতিবেশীর সাথে কথা বলে দেখুন।

সন্তানকে শিক্ষিত করার অভিপ্রায়ে যে পিতামাতা নিজেদের নিয়োজিত করেছিল আজ তাড়া শুধু মোবাইল মুক্ত তার সন্তানকে ফেরত চায়।

প্রযুক্তি ব্যাবহারের ভালো খারাপ উভয় দিকই আছে কিন্তু বাংলাদেশে মোবাইলের মত বাজে ব্যবহার অন্য কোন প্রযুক্তির হয়েছে কিনা আমার জানা নেই। ইতিমধ্যে ডাক্তাররা মোবাইল ও ইন্টারনেট আসক্তিকে একটা স্বতন্ত্র রোগ হিসেবে স্বীকৃতি দিয়ে পিতামাতাকে নানানরকম পরামর্শ দিয়ে যাচ্ছে যার প্রথম পরামর্শই হচ্ছে মোবাইল হাতে না দেয়া।

প্রিয় পাঠক, আপনি মনে করে দেখুনতো শেষ কবে আপনার পরিবারের সাথে বসে লাঞ্চ বা ডিনার করেছেন? বিকেলে চা-মুড়ি খেয়েছেন? সন্ধ্যà¦