বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মেদবহুল মানুষদের জন্য সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মেদবহুল মানুষদের জন্য সুখবর এনেছে বিশ্বের বৃহত্তম ডায়াবেটিক ওষুধ উৎপাদনকারী ড্যানিশ কোম্পানি নভো নরডিস্ক। মেদ কমানোর বিশেষ ওষুধ বাজারজাত করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

ড্যানিশ কোম্পানিটি আগামী বছর মেদ কমানোর জন্য ইনজেকশন বাজারে ছাড়বে। নভো নরডিস্কের প্রধান কর্মকর্তা লার্স ইর্গেন্সেন এই ইনজেকশনের সফলতা সম্পর্কে খুব আশাবাদী। তিনি মনে করেন, ভবিষ্যতে মেদের জন্য অস্ত্রোপচারের করার প্রয়োজন হবে না। আর মেদ নিরাময় হলে ডায়াবেটিক বহুলাংশে কমে আসবে।

এই ইনজেকশন সপ্তাহে একবার ব্যবহার করতে হবে। নভো নরডিস্কের গবেষণা এখন সর্বশেষ পর্যায়ে রয়েছে। ৪ হাজার ৫০০ মেদওয়ালার ওপর চালানো এক পরীক্ষায় ভালো ফল পাওয়া গেছে। তবে ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আরও ১২ হাজার ৫০০ মোটা মানুষের ওপর পরীক্ষা চালানো হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ৬৫ কোটি মানুষের মেদ রোগের পর্যায়ে পড়ে। ইউনিভার্সিটি অব ওয়াশিংটন বাংলাদেশে মেদ ও মোটা মানুষের ওপর জরিপ চালিয়েছিল।

তাদের হিসাব অনুযায়ী, বাংলাদেশের ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের এবং ৭ শতাংশ শিশুর মেদ আছে। এর মধ্যে ১৭ শতাংশ প্রাাপ্তবয়স্ক মানুষের মেদ রোগের পর্যায়ে পড়ে।

বিবাহিতদের জন্য আবশ্যকীয় ৬ খাবার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ