সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জানুয়ারিতে ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আগামী জানুয়ারিতে ঢাকায় বসছে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ২০১৭। ১৩ থেকে ১৫ জানুয়ারি তিন দিনের এ সম্মেলন হবে বাংলা একাডেমিতে।

এবারের সাহিত্য সম্মেলনের শ্লোগান নির্ধারণ করা হয়েছে বিশ্বমানব হবি যদি কায়মনে বাঙালি হ'।

বাংলাদেশসহ বিভিন্ন দেশের তিন শতাধিক কবি-লেখক-সাহিত্যিক-সমালোচক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

১৩ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

উদ্বোধনের পর সম্মেলন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ১৫ জানুয়ারি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

সম্মেলনে বিষয়ভিত্তিক ছয়টি সেমিনারের সঙ্গে উপস্থাপিত হবে দুটি মঞ্চনাটক এবং সঙ্গীত, গল্প ও কবিতাপাঠ, চলচ্চিত্র প্রদর্শনী ও আবৃত্তি অনুষ্ঠান। বিভিন্ন ভাষায় প্রকাশিত বই এবং লিটল ম্যাগাজিনের বিক্রয় ও প্রদর্শনীর ব্যবস্থাসহ আপ্যায়নের জন্য থাকবে রেস্তোরাঁ। সম্মেলন আয়োজন করছে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদ। সহযোগিতায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন ও ফ্রেন্ডস অব বাংলাদেশ।

গতকাল রোববার বাংলা একাডেমির সভাকক্ষে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক পরিষদের প্রধান সমন্বয়ক নাসির উদ্দীন ইউসুফ।

পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন সাধারণ সম্পাদক জয়ন্ত ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশের সহসভাপতি সত্যম রায়, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের যে দেশটিতে সবচেয়ে বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে, সেই বাংলাদেশে অনুষ্ঠিত হবে এ সাহিত্য সম্মেলন। এই সাহিত্য সম্মেলনের মাধ্যমে সারা পৃথিবীতে বাংলা ভাষার সাহিত্যচর্চা আরও গতিময় হয়ে উঠবে। ঢাকার মাটিতে এ ধরনের সাহিত্য সম্মেলনের মূল বার্তাটি হবে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি ভালোভাসাকে ছড়িয়ে দেওয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ