সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

জেনে নিন, ডিম আমিষ না নিরামিষ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

ডিম আগে না মুরগি আগে! এই বিতর্কের সমাধানই এখনো হয়নি। এর মধ্যেই ডিম নিয়ে নতুন করে আরো একটি বিতর্কের সূচনা হয়েছে। শুধু বিতর্কের খাতিরে যে এই বিতর্ক তাও নয়। বরং এই বিতর্কের সঙ্গে জড়িয়ে আছে ৫০ কোটির বেশি লোকের বিশ্বাসের প্রশ্ন। নতুন এই বিতর্কের বিষয়বস্তু হলো, ডিম আসলে কী ধরনের খাবার আমিষ না নিরামিষ?  অবশেষে বিজ্ঞানীরা জানিয়েই দিলেন, খাদ্যতালিকায় ডিমের আসল অবস্থান।

রোজের খাবারের তালিকায় ডিম থাকে না এমন মানুষ মেলা ভার। তবে আমিষ ভেবে অনেকেই ডিম থেকে দূরে থাকেন। কারণ, ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। আর মুরগি জীবন্ত জিনিস। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পালটা যুক্তিও রয়েছে।

তবে বিস্তর গবেষণার পর বিজ্ঞানীরা জানাচ্ছেন ডিম মোটেও আমিষ নয়, বরং নিরামিষ। তাঁদের যুক্তি, ডিমের ৩টি অংশ। ডিমের খোসা, কুসুম এবং সাদা অংশ। গবেষণা বলছে ডিমের সাদা অংশ শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি। আর কুসুমে রয়েছে প্রোটিন ও কোলেস্টেরল। বাজারে খাওয়ার জন্য যে ডিম বিক্রি হয় তা অনিষিক্ত। তার মধ্যে কোনও ভ্রুণ থাকে না। অর্থাৎ,  এই ডিম খেলে জীবহত্যার দায়ে দুষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ