সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

খিদে মেটাতে প্রতি রাতে রাস্তায় নামে ১৮ হাজার তরুণী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভয়াবহ আর্থিক সংকটের মুখোমুখী ইউরোপীয় দেশ গ্রিস। গত ছয় বছর ধরে আর্থিক সংকট এখন রীতিমত সামাজিক বিপর্যয় সৃষ্টি করেছে সেখানে।

বিলাসী জীবন নয়, শুধু পেটের জ্বালা মেটাতে রাস্তায় নামতে হচ্ছে হাজার হাজার তরুণীকে।

একটি জরিপে দেখা গিয়েছে, খিদে মেটাতে প্রায় ১৮ হাজার তরুণী দেহব্যবসা শুরু করেছেন। সেই সুবাদে পূর্ব ইউরোপে দেহব্যবসায় শীর্ষ অবস্থানে এখন গ্রিস।

গ্রিসের জনজীবন নিয়ে ৩ বছর ধরে জরিপ চালানো অ্যাথেন্স-এর পেন্টিয়ন ইউনিভার্সিটির অধ্যাপক লাক্সসের কথায়, কোনও কোনও নারী  একটু চিজ বা একটা স্যান্ডউইচের জন্যও দেহ বেচতে রাজি হয়ে যাচ্ছেন। কারণ তাঁরা ক্ষুধার্ত। তাঁদের খাবার চাই। কেউ কেউ আবার বিল মেটানো, কর দেওয়া, জরুরি চাহিদা বা ওষুধ কেনার জন্য এই পথে পা বাড়াচ্ছেন।

গ্রিসে যখন অর্থনৈতিক সংকট শুরু হয়, তখন একজন নিশিকন্যার দর ছিল ৫৩ ডলার। এখন তা ঠেকেছে ২.১২ ডলারে। ৩০ মিনিটের বিনিময়ে এই টাকা হাতে পান দেহব্যবসায়ীরা।

লাক্সসের সমীক্ষায় দেখা গিয়েছে, ন্যূনতম টাকার বিনিময়ে বিছানায় যাচ্ছেন তাঁরা। এক টুকরো খাবারের জন্য গ্রিসের রাতে পথে বেরুচ্ছেন প্রায় সাড়ে ১৮ হাজার তরুণী। যাঁদের অধিকাংশেরই বয়স ১৭ থেকে ২০-র মধ্যে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ