শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের পরিণতি ভয়াবহ হবে: বাদশা সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

প্রেসিডেন্ট ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করলে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তিনি  বলেছেন, এমন কোনো পদক্ষেপ নেয়া হলে বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে অস্থিরতা তৈরি হবে।

সৌদি প্রেস এজেন্সির খবর অনুযায়ী,  গত মঙ্গলবার ট্রাম্প তেল আবিব থেকে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিষয়ে বেশ কয়েকজন আঞ্চলিক নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরই ধারাবাহিকতায় বাদশা সালমানের সাথে ট্রাম্পের কথা হয়।

এসময় বাদশাহ সালমান বলেন, মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করলে এর পরিণতি ভয়াবহ হবে। পাশাপাশি মধ্য প্রাচ্যের দেশগুলোতে রাজনৈতিক অস্থিশীলতা বৃদ্ধি পাবার আশঙ্কাও রয়েছে। ফিলিস্তিনে শান্তি নষ্ট হবে বলেও ট্রাম্পকে সতর্ক করেন তিনি।

বাদশাহ সালমান বলেন, ফিলিস্তিনিদের প্রতি সৌদি সরকারের পূর্ণ সমর্থণ রয়েছে। তাদের অধিকার ও আন্দোলনকে সৌদি সরকার সমর্থণ করেন। ফিলিস্তিনিদের প্রতি সৌদির এই নীতি পরিবর্তন করা যাবে না।

তিনি আরো বলেন, বাইতুল মাকদাস পুরো পৃথিবীর মুসলমানদের আবেগ ও অনুভূতির জায়গা। এখানে দূতাবাস স্থানন্তর করে মুসলিম বিশ্বের উদ্বেগ বাড়ানো ঠিক হবে না।

আরব নেতাদের প্রায় সবাই তাকে এই সিদ্ধান্তের পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷ তাদের মতে, এর ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে হিংসা দেখা দিতে পারে এবং স্থিতিশীলতা বিপন্ন হতে পারে৷

এ প্রসঙ্গে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস বলেছেন, দূতাবাস স্থানান্তর করার পরিণতি খুব খারাপ হবে। এই ধরনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়াকে বিঘ্নিত করবে বলে জানান জর্ডানের রাজা।

এ অঞ্চলের পরিস্থিতিকে জটিল করে না তুলতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি।

এদিকে, মিডল ইস্ট মনিটর বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তারা জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করবে না।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল ৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জà