শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যার হাতে-পায়ে প্লাস্টার, সে ওজু করবে কিভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাবের হোসাইন, রাশিয়া

প্রশ্ন : অপারেশনের পর প্রসাবের রাস্তায় ক্যাথেটার লাগানো হয়। যা দিয়ে সব সময়ই হয়তো সামান্য প্রসাব বের হতে থাকে, রক্ত বের হওয়ার জন্য নল লাগানো হয়। যা দিয়ে সব সময়ই সামান্য সামান্য রক্ত বের হয়। এমতাবস্থায় নামাজ কীভাবে আদায় করবে?

উত্তর : এ ধরনের অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিকে মাজুরগণ্য কর হবে। তিনি প্রত্যেক নামাজের ওয়াক্ত হলে একবার অজু করে যত খুশি নামাজ পড়তে পারবেন। বা কুরআন তিলাওয়াত করতে পারবেন। তবে অজু ভাঙার অন্য কোনও কারণ দেখা দিলে অবশ্যই আবার অজু করে নিতে হবে।

বিষয়টি কোনও মুফতি সাহেবের সঙ্গে কথা বলে আরও ভালোভাবে বুঝে নিতে হবে। (ফাতাওয়া আলমগীরি, ১/৪০-৪১)।

সাইফুল ইসলাম, শরীয়তপুর

প্রশ্ন : হাত-পা ভেঙে গেলে তার ওপর যে প্লাস্টার করা হয় অজু-গোসলের সময় তার ব্যাপারে করণীয় কী?

উত্তর : বর্তমানে হাত-পা ভাঙলে যে প্লাস্টার করা হয় তা নির্দিষ্ট মেয়াদান্তেই খোলা হয়। তার আগে খোলা হয় না। রোগীর পক্ষে তা খোলা সম্ভবও নয়। নির্দিষ্ট মেয়াদ শেষে খোলার জন্য ডাক্তারের শরণাপন্ন হতেই হয়। আর চিকিৎসার স্বার্থে ভেঙে যাওয়া হাড় জোড়া লাগার জন্য প্লাস্টর জরুরিও বটে।

এসব বিবেচনায় যত দিন ডাক্তারের পরামর্শমতে প্লাস্টার রাখতে হবে ততদিন অজু-গোসলের সময় প্লাস্টারের ওপর মাসাহ করতে হবে। (শামী, ১/২৬০ আহসানুল ফাতাওয়া, ২/৬২)

উত্তর দিয়েছেন, মুফতি মুতিউর রাহমান রহ. প্রধান মুফতি চৌধুরীপাড়া মাদ্রাসা। সূত্র: যুগান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ