শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হাটহাজারীতে বসছে হাইআতুল উলয়ার বৈঠক : দাবিতে অটল থাকবে ৫ বোর্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর আইনী খসড়া চূড়ান্ত করতে চট্টগ্রামে মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় হাইআতুল উলয়া বৈঠক বসছে হাইআতুল উলয়ার দায়িত্বশীলগণ।

সকাল ১০টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন হাইআতুল উলয়ার চেয়ার‌ম্যান শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

আজকের বৈঠক হাইআতুল উলয়ার আইনী খসড়ার বিভিন্ন ধারা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হাইআতুল উলয়ার অন্যতম সদস্য ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস।

তিনি আওয়ার ইসলামকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে দেয়া আইনী খসড়ার বিভিন্ন ধারা নিয়েই আজ আলোচনা হবে। ধারাগুলো বিস্তারিতভাবে সব সদস্যের সামনে তুলে ধরা হবে এবং কোনো ব্যাপারে কারো কোনো জিজ্ঞাসা থাকলে তার উত্তর দেয়া হবে।’

অন্যদিকে আজকের বৈঠকে নিজেদের দাবির পক্ষে অটল অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন ৫ বোর্ডের নেতৃবৃৃৃন্দ।

দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী বলেন, আমরা (৫ বোর্ড) আমাদের দাবির পক্ষে অটল থাকবো। আমি মনে করি, অধিকাংশ বিষয় মীমাংসিত। এখন মীমাংসিত অবস্থান থেকে কেউ সরে না আসে সে বিষয়ে আমরা সচেতন থাকবো।

আজকের বৈঠকে কো-চেয়ারম্যান নির্বাচনের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যেহেতু বিষয়টি আজকের এজেন্ডায় নেই। তাই আজ নাম চাওয়া হলে আমরা (৫ বোর্ড) সময় নিবো।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ