শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আমাকে জ্ঞান দেওয়া থেকে বিরত থাকবেন: হ্যাপী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজনীন আক্তার হ্যাপী: আমরা যেভাবে অন্যের দোষ খুঁজে বেড়াই,এভাবে যদি নিজের দোষ খুঁজে বেড়াতাম তাহলে উম্মতের অনেক ফায়দা হতো! সকল ধরনের পন্ডিত আপুরা আমাকে জ্ঞান দেওয়া থেকে বিরত থাকবেন।

আমাকে জ্ঞান দেওয়ার জন্য আল্লাহ তায়ালা সম্মানিত কয়েকজন মুরুব্বী যারা আসলেই বুযুর্গ এবং প্রকৃত জ্ঞানী উনাদের সহবতে থাকার তৌফিক দান করেছেন। নিজের জ্ঞান বিজ্ঞান আমার উপর ফলানোর চেষ্টা না করলেই খুশি হবো।

কথাগুলো একটু শক্ত শোনাচ্ছে? কি করব বলুন! ভদ্রতার খাতিরে এতকাল শুধু হেসে উড়িয়ে দিয়েছি এবং মুখের উপর বলতে পারিনা, আমি দুধের শিশু না। এজন্য অনেকেই আমাকে শুধু কি করব না করব সেটা বলতে আসে। সবকিছুর লিমিট থাকা উচিত। নইলে নিজের সম্মান নষ্ট করার জন্য নিজেই দায়ী থাকবেন। যেমন এসব করার কারণে আপনাকে/আপনাদের মন থেকে আর সম্মান করতে পারবো না।

এসব যারা করেন, তারা নিজেকে ১০০% ঠিক এবং অন্যকে ১০০% ভুল এবং “কম বুঝে” এরকম মনে করেন। আর পান্ডিত্য জাহির করায় উস্তাদ থাকেন। হয়তো এমন অভ্যাসে পরিণত হয়েছে যে, বুঝেই আসে না কোনটা কোথায় কিভাবে বলা উচিত।

আরেকটা কথা, আমাকে মহীয়সী কেউ ভেবে চরম ভুল করবেন না। আমি অতি নগন্য এক পাপী বান্দা। তাই আমার থেকে বিশেষ কিছু আশা না রাখার অনুরোধ রইলো। কে কিভাবে আল্লাহকে পেল তা শেষ বিচারের দিন বোঝা যাবে।

আমাকে নিয়ে জল্পনা কল্পনা করে গল্প বানিয়ে, গীবত অপবাদ এসব করে নিজের আমল আমাকে দিয়ে দেওয়ার জন্য জাযাকাল্লাহ খায়ের। নিজের আমলে পার হতে পারব সেই আশা করার সাহস নেই। আপনাদের আমল পেয়ে যদি পার হতে পারি! শুকরিয়া। এত্ত কিউট আপনারা! লাভ ইউ।

(ফেসবুক থেকে সংগৃহীত)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ