শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

ট্রাম্প মুসলামনদের হৃদয়ে আঘাত করেছে : ফয়জুল করিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জেরুজালেমকে ট্রাম্পের ইসরাইলের রাজধানী ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ইসলামি আন্দোলন বাংলদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করিম বলেন,  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলামনদের হৃদয়ে আঘাত করেছে।

গত ৮ ডিসেম্বর শুক্রবার রাতে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে ওয়াজ মাহফিলের ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন,  জেরুজালেমে অবস্থিত বায়তুল মোকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা। মুসলমানদের পবিত্র স্থান হিসাবে পরিগণিত জেরুজালেম ইহুদী রাষ্ট্র ইসরাঈলের রাজধানী হতে পারেনা। টাম্পের এ পদক্ষেপ মুসলিম বিশ্বের সাথে বিদ্রুপ করার শামিল। টাম্প অনাধিকার চর্চা করেছেন। টাম্পের এ ঘোষণা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি প্রত্যেক মুসলমানকে নিজে নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পাশে দাড়িয়ে জেরুজালেম উদ্ধরের
আন্দোলনে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে শরীক হওয়ার আহবান জানান।

মাহফিলে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  সুলতানপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আনোয়ারুল সহক চৌধুরীর,মাওলানা অব্দুল্লাহ আল মামুন,  দারুল উলুম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী মোহাম্মাদ আমিন পালনপুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুফতী ওমর ফারুক সন্দ্বীপী, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আসাদ উদ্দিন প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ