সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের উদ্বোধন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রোববার যশোরে ‘শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক’-এর উদ্বোধন করবেন। বেলা সাড়ে ১১টায় শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এই সফটওয়্যার টেকনোলজি পার্ক উদ্বোধন করবেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আইসিটি শিল্পের সুষম বিকাশ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এই পার্ক নির্মাণ করা হয়েছে। পার্কে আধুনিক সব সুযোগ-সুবিধাসহ ১৫তলা মাল্টি-টেন্যান্ট বিল্ডিং (এমটিবি); আন্তর্জাতিক থ্রি-স্টার মানের আবাসন ও জিমনেসিয়ামের সুবিধাসহ ১২ তলা ডরমিটরি বিল্ডিং, একটি ক্যান্টিন ও অ্যাম্ফিথিয়েটার, ৩৩ কেভিএ পাওয়ার সাব-স্টেশন; অপটিক্যাল ফাইবার ক্যাবল সংযোগ এবং অন্যান্য ইউটিলিটি সার্ভিস রয়েছে।

এরই মধ্যে দেশি-বিদেশি ৪০টি কোম্পানিকে স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এই পার্কে প্রায় পাঁচ হাজার লোকের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এই পার্কের উদ্বোধন প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘যশোরকে প্রযুক্তি-নগরী এবং ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার সার্বিক তত্ত্বাবধানে যশোরে সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করেছি। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পার্কের উদ্বোধন করার মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তি খাতে সম্ভাবনার নবদিগন্ত উন্মোচিত হবে।’

এর আগে ৫ অক্টোবর সফটওয়্যার পার্কে চাকরি মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০টি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে প্রায় ১২ হাজার লোকের কর্মসংস্থান হবে।

যশোর সফটওয়‌্যার টেকনোলজি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম  বলেন, ‘হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি যাচাইবাছাই করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে এই পার্কে জায়গা বরাদ্দ দিয়েছে। স্টার্টআপদের জন্য আমরা ১৩ তলায় একটা ফ্লোর নির্ধারণ করে দিয়েছি। সেখানে ইতোমধ্যে দুটি স্টার্টআপ জায়গা বরাদ্দ পেয়েছে। আরও ২০-২০টি কোম্পানিকে বাছাই করব। এ ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের প্রাধান্য দেয়া হবে ।’

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ