মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে এক্সিডেন্টে গুরুতর আহত গাজী ইয়াকুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দীর্ঘ দিন ধরে রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত ইসলামী ঐক্যজোটের সহকারী মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব।

জানা যায়, আজ সকালে সেন্টমার্টিন বাসে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে উখিয়ায় দুর্ঘটনার শিকার হন তিনি। সামনে থেকে আসা দ্রুতগামী একটি বাস ধাক্কা দিলে গাড়িতে থাকা অনেকেই আহত হন। গাড়ির গ্লাস ভেঙে গাজী ইয়াকুবের শরীরের বিভিন্ন অংশে কাচের টুকরো ঢুকে যায়।

চিকিৎসার জন্য স্থানীয় লোকজন উখিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার টেকনাফ বড় হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা অসহায় আহত রোহিঙ্গাদের মুখে একটু হাসি ফোটাতে দিন রাত পরিশ্রম করেছেন গাজী ইয়াকুব। কিন্তু ভাগ্যের পরিহাসে তিনি নিজেই আহত হয়ে গেলেন।

রোহিঙ্গা শিবিরের হিরো : গাজী ইয়াকুব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ