সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

আটশাট পোশাকে বাইরে যাওয়ায় ২৪ নারীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বোরকা ছাড়া ট্রাউজার ও আটশাট পোশাক পরে বের হওয়ায় সুদানের ২৪ জন নারীকে বেত্রাঘাতসহ জরিমানা করা হয়েছে। তারা ট্রাউজার পরে একটি পার্টিতে যোগ দিয়েছিল।

জানা যায়, সম্প্রতি দেশটির রাজধানী খার্তুমে এক পার্টিতে ট্রাউজার পরে ওই ২৪ নারী হাজির হয়েছিলেন।

দেশটিতে ট্রাউজার ও শর্ট স্কার্ট অশ্লীল পোশাক হিসেবে বিবেচনা করা হয় এবং এ ধরনের পোশাক পরে বাইরে বেরুনো মেয়েদের জন্য নিষিদ্ধ।

সুদানের আইনে ১৯৯১ সাল থেকে নারীদের এ ধরনের পোশাকে নিষেধাজ্ঞা আরোপ করে অপরাধমূলক আইনের অন্তর্ভুক্ত করা হয়। আইনভঙ্গকারীকে শাস্তিস্বরূপ ভোগ করতে হয় চল্লিশ বেত্রাঘাত ও জরিমানা।

সূত্র: ডেইলি মেইল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ