বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সোস্যাল মিডিয়া একটি ছুরির মতো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোস্যাল মিডিয়ার কারণে যে পড়ালেখা হচ্ছে না এটা যেমন সত্য, সোস্যাল মিডিয়াকে আমরা বাদও দিতে পারব না, এটাও সত্য। এটাকে সেই ভাবনা থেকে দেখতে হবে, আগেই বললে হবে না যে, সোস্যাল মিডিয়ার কারণে পড়াশোনা হচ্ছে না। অনুমান নির্ভর কোনো কথার ভিত্তি নেই।

এটার উপরে কারও কোনো গবেষণা নেই। কেউ গবেষণা করে বলেনি যে, সোস্যাল মিডিয়ার জন্য ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করছে না। সবাই অনুমান নির্ভর কথা বলে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা প্রতিবছর পড়াশোনায় ভালো করছে।

প্রতিবছর তাদের রেজাল্ট ভালো হচ্ছে। তবে এটা ঠিক, সোস্যাল মিডিয়ার দুইটি দিক আছে, একটি ভালো, একটি মন্দ। এখন আমাদের ছাত্র-ছাত্রীরা এটার কোন দিকটা নিচ্ছে, এটা দেখতে হবে। এটা নিয়ে গবেষণা করতে হবে।

যদি তারা সোস্যাল মিডিয়ার মন্দ দিকটি নিয়ে থাকে, তাদের এটা থেকে বের করে আনতে হবে। কিন্তু সোস্যাল মিডিয়াকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। দেশে এখন প্রায় আটকোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। স্যোশাল মিডিয়ার মাধ্যমে দেশ-বিদেশে যোগাযোগের কাজটি সহজ হয়েছে।

সোস্যাল মিডিয়া একটি ছুরির মতো। ছুরি দিয়ে সার্জনরা অপরাশেন করেন, ছুরি না থাকলে সার্জন অপারেশন করতে পারবে না। আর যদি ছুরিটি কোনো ডাকাতের হাতে পড়ে, তাহলে সে খুন করে বা কোনো দুর্ঘটনা ঘটায়।

এখন যারা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদের জন্য অন্যদের সুযোগ সুবিধা নষ্ট করা যাবে না। দিন দিন দেশ ডিজিটাল হচ্ছে। মানুষ প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। দেশ প্রযুক্তি নির্ভর হচ্ছে। সবাই ইন্টারনেট, সোস্যাল মিডিয়ার আওতায়।

এখন আমরা কিভাবে কিছু অপব্যবহারকারীর জন্য পুরো দেশের মানুষের ক্ষতি করব? তাই সঠিক ভাবে যাচাই করে, যারা অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

রাশেদা কে চৌধুরী : সাবেক উপদেষ্টা , তত্ত্বাবধায়ক সরকার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ