রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

প্রতিশ্রুতি ভঙ্গ করে ফার্মগেটে কুতুববাগের ওরস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রয়াত মেয়র আনিসুল হকের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে না রাজধানীর ফার্মগেটের কুতুববাগ দরবার শরীফ। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এবারও ফার্মগেটের আনোয়ারা পার্কে আয়োজন করছে বার্ষিক ওরস।

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর ওরস আয়োজন করে মাসখানেক পার্কটি দখলে রাখে এই প্রতিষ্ঠান। এতে পার্কের পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হয়।

আনোয়ারা পার্কে কয়েক বছর ধরে বার্ষিক ওরসের আয়োজন করে আসছে কুতুববাগ দরবার শরীফ। পার্কের পরিবেশ নষ্টের কথা চিন্তা করে গতবছর বাধা দিয়েছিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। পরের বছর থেকে অন্য স্থানে সরিয়ে নেয়ার অঙ্গীকার করলে স্বল্প পরিসরে ওরস করার অনুমতি দিয়েছিলেন তিনি।

কিন্তু আনিসুল হকের মৃত্যুর পর সেই প্রতিশ্রুতি না মেনে এবারও ওই পার্কেই ওরসের আয়োজন করছে কুতুববাগ দরবার। ওরস অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৫ ও ২৬ জানুয়ারি, কিন্তু এখন থেকেই কাজ শুরু করেছে তারা।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এ ওরসের বিরোধিতা করে আসছেন আনোয়ার পার্কসংলগ্ন মসজিদের ইমাম মাওলানা মো. তাবারক হোসেন।

কিন্তু কতুববাগ দরবার শরীফের পক্ষ থেকে বলা হচ্ছে, আইন মেনে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুমতি নিয়েই তারা ওরসের আয়োজন করেন। এবারও পার্কটি ব্যবহারের জন্য সিটি কর্পোরেশনের কাছে আবেদন করেছেন।

তবে এতে লিখিত আপত্তি জানিয়েছেন স্থানীয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান।

আপত্তি জানানোর পাশাপাশি পার্কের পরিবেশ ফিরিয়ে আনতে শুষ্ক মৌসুমেই সৌন্দর্যবধনের কাজ শুরু হবে বলে জানন এই কাউন্সিলর।

সূত্র: চ্যানেলআই

https://www.youtube.com/watch?time_continue=126&v=YXfvs0IJqVw


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ