রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

ভালোবেসে বিয়ে করার পর যা হলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: ভালোবেসে বিয়ে করায় চাকরি হারিয়েছেন নব দম্পত্তি দুই সহকর্মী। তারা দুজনই একটি স্কুলের শিক্ষক ছিলেন।

জানা যায়, বিয়ের এক মাস আগে দুজনেই ছুটির জন্য দরখাস্ত করেছিলেন। একই স্কুলের দু’টি পৃথক বিভাগে কর্মরত ছিলেন তারা।

স্কুল কর্তৃপক্ষ তাদের আবেদন মঞ্জুরও করেন । কিন্তু ঠিক বিয়ের দিন জানা যায়, স্কুল কর্তৃপক্ষ দু’জনকেই বরখাস্ত করেছেন।

নব দম্পত্তিকে বরখাস্ত করার কারণ ব্যাখ্যা করে স্কুল কর্তৃপক্ষ জানায়, তারা ‘প্রেম’ করে বিয়ে করেছেন। স্কুলের মধ্যে শিক্ষক-শিক্ষিকার ‘রোমান্টিক সম্পর্ক’ শিক্ষার্থীদের মাঝে বিরূপ প্রভাব ফেলবে।

ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার প্যামপর মুসলিম এডুকেশনাল ইনস্টিটিউট নামের একটি স্কুলে। স্কুলটিতে ছেলে এবং মেয়েদের জন্য দু’টি পৃথক বিভাগ রয়েছে। সেখানেই বিগত কয়েক বছর ধরে কাজ করছেন তারিক ভাট এবং সুমাইয়া বাসির নামে ওই শিক্ষক-শিক্ষিকা।

গত ৩০ নভেম্বর তাদের বিয়ের দিন ঠিক হয়। স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে এক মাস আগেই ছুটির আবেদন করেন তারা। সেই আবেদন মঞ্জুরও হয়। কিন্তু পরবর্তীতে বেঁকে বসেন স্কুল কর্তৃপক্ষ।

তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে শিক্ষক তারিক বলেছেন, প্রেম নয়, বরং দেখাশোনা করেই বিয়ে হয়েছে আমাদের। বিষয়টি গোটা স্কুলই জানে। বিয়ে ঠিক হওয়ার পর সুমায়া স্কুলের কর্মীদের জন্য পার্টিও দিয়েছিল।

এ বিষয়ে মুখ খোলেননি স্কুলের প্রিন্সিপাল।স্কুলের চেয়ারম্যান বাসির মাসুদির তরফ থেকেই  আসছে  যতো অভিযোগ। তার দাবি, বিয়ের আগেই রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই শিক্ষক-শিক্ষিকা। যা শিক্ষার্থীদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এজন্য তাদের বরখাস্ত করা হয়েছে।

এদিকে স্কুলের সিদ্ধান্ত যা-ই হোক না কেন নিজেদের সিদ্ধান্ত অটল ওই দম্পতি। তারা বলছেন, আমরা বিয়ে করেছি। এটাই ঠিক সিদ্ধান্ত। কোনও অপরাধ বা পাপ করিনি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ