সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

কবিতা 'আমি এক স্বাধীন দেশে জন্মেছি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমি এক স্বাধীন দেশে জন্মেছি
শাহনূর শাহীন

আমি এক স্বাধীন দেশে জন্মেছি
যে দেশের রয়েছে সুদীর্ঘ ইতিহাস
অশ্রুভেজা ইতিহাস
অন্ধকারে দীপ্তিমান আলোকময় উতিহাস
জীবন দেয়ার ইতিহাস
বীরঙ্গনা মায়েদের ইতিহাস
রয়েছে রক্তমাখা ইতিহাস।

কৃষক শ্রমিক বৃদ্ধ
আবাল-বনিতা শিশু কিশোর
রয়েছে তারুণ্যমাখা ইতিহাস
রয়েছে এদেশের কিছু বেদনাহত ইতিহাস
একদিন দুদিন নয়, মাস বছর কিংবা
যুগের নয়
সুদীর্ঘ দুইশত বছরের ইতিহাস।

সারি সারি গাছ ঝুলেছে হাজারো লাশ
অর্ধ লক্ষ! আলেম ওলামা
নিষ্প্রাণ হয়ে ঝুলেছে রাস্তার ধারে
লাখো প্রাণের রক্তের সাগরে ভেসে
স্বদেশে পাড়ি জমায় ব্রিটিশ নরপিচাশ।

মুক্তি পায় এদেশের লাখো কোটি মানুষ
উদিত হয় নতুন স্বাধীন সূর্য
সৃষ্টি হয় নতুন সীমান নতুন পরিচয়
স্বপ্ন দেখতে শুরু করে বাঙালি মুসলমান
নর-নারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান।

কিন্তু না! নিমিষেই সে স্বপ্ন পরিণত হয়
দুঃস্বপ্নে।
আপন ভাই যেন হয়ে উঠে পরম শত্রু
জুলু- নির্যাতন, দূর্বিষহ অত্যাচার, শ্রেণি বৈষম্য
অধিকার বঞ্চনা, সীমান পেরিয়ে যায় অল্পদিনেই।

আবার জেগে উঠলো বাঙালি
অস্ত্র তুলে নিলো হাতে
জাতি ধর্ম-বর্ণ নিবিশেষে
সকলে বাঙালি মায়ের সন্তান।

দীর্ঘ ন’মাস রক্তের স্রোত বইয়ে
লক্ষ মা বোনের শ্রেষ্ঠ সম্পদের বিনিময়ে
লখো তুরণের উজ্জিবিত প্রাণের দামে
রচিত হলো বাঙালি জাতির নতুন ইতিহাস।

স্বাধীনতা সংগ্রামের ইতিহাস
আমাদের মুক্তি সনদের ইতিহাস।

পড়ুন.... কবিতায় নতুন প্রজন্মের বিজয় ভাবনা

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ