মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কওমি মাদরাসা সমাজের জন্য রহমত : মুফতি যুবায়ের আহমাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকার জহিরুদ্দিন আহমাদ ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল ও মসজিদে মদিনা মুনাওয়ার-এর খতিব মুফতি যুবায়ের আহমাদ বলেছেন, কওমি মাদরাসা সমাজের জন্য রহমত,  কওমি মাদরাসার বদৌলতেই সমাজ টিকে আছে। অনেক দেরীতে হলেও এই কথা আজ সমাজের প্রতিটি মানুষই বুঝতে  পেরেছে।
মুফতি যুবায়ের আহমাদ বলেন, কওমি মাদরাসা রাসুল সা. এর যুগ থেকেই ইলম ও আমল বিতরণের শুদ্ধতম একটি মাধ্যম। কওমি মাদরাসা থেকেই যোগ্য আলেম তৈরি হয়ে দেশ-বিদেশে ইসলামের খেদমত করছে ছাত্ররা।
রাজধানীর মুগদা থানা ইমাম উলামা পরিষদ ঢাকা আয়োজিত দুই দিন ব্যাপী ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলের ২য় দিনে বিশেষ অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুগদা থানার ইমাম উলামা পরিষদ ঢাকা’র সভাপতি হাফেজ মাওলানা তোফাজ্জাল হোসাইনের সভাপতিত্বে মান্ডা হায়দার আলী স্কুল মাঠে সোমবার বাদ আসর থেকে শুরু হয় মাহফিল। আজ মাহফিলের দ্বিতীয় অধিবেশন চলছে।

বার্ষিক এ ওয়াজ মাহফিলে আরও বয়ান পেশ করবেন,  বনবাড়িয়া মদিনাতুল উলুম মাদরাসা সিরাজগঞ্জের মুহাদ্দিস আলহাজ হাফেজ মাওলানা আবদুল বাসেত খান এবং মাদরাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের মুহতামিম আল্লামা মুফতি মুশতাকুন্নবী।

হাফেজ মাওলানা তোফাজ্জল হোসাইন বলেন, প্রতি বছর মুগদা থানা ইমাম উলামা পরিষদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হয়ে থাকে। সে ধারবাহিকতাই এবারের আয়োজন।

তিনি বলেন, মানুষকে ঈমান ও আমলি বানাতে ওয়াজ মাহফিলের বিকল্প নেই।

ইমাম উলামা পরিষদের এ মাহফিলে মগদা মান্ডা মানিকনগর ও আশপাশের অনেক এলাকা থেকে কয়েক হাজার মানুষ এ সম্মেলনে অংশ নেন। আলেম উলামাগণও ব্যাপকভাবে এ সম্মেলনে উপস্থিত হয়ে থাকেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ