মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

অপরাধবোধে ভুগছেন ফেসবুক প্রতিষ্ঠাতা; কিন্তু কেনো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট সিন পার্কার এখন নিজেই ফেসবুকের বিরুদ্ধে সরব হয়েছেন। ফেসবুকের ব্যাপারে জনসচেতনা তৈরির চেষ্টাও করছেন তিনি।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘একমাত্র ঈশ্বরই জানেন ফেসবুক আমাদের সন্তানদের মস্তিষ্ক নিয়ে কিভাবে খেলছে’।

একইভাবে ফেসবুকের বিরুদ্ধে মুখ খুলেছেন প্রতিষ্ঠানটির গ্রাহক উন্নয়ন বিষয়ক সাবেক ভাইস প্রেসিডেন্ট ক্যামাথ পালিহাপিথিয়া। তিনি অভিযোগ করেছেন, ফেসবুক মানুষের সামাজিক বন্ধন নষ্ট করে দিচ্ছে।

তার নেতৃত্বেই ফেসবুক তার প্রথম ২০০ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন করেছিল।

তিনি আরও বলেন, মানুষের ভেতরের কিছু সহজাত দুর্বলতাকে পুজি করে ফেসবুক মূলত মানুষকে ধীরে ধীরে রোবটিক জীবনের দিকে নিয়ে যাচ্ছে। সস্তা প্রচারের লোভে মানুষ নিজের মেধা ও সৃষ্টিশীলতাকে কাজে লাগানোর কথা ভুলে যাচ্ছে।

ফেসবুককে এক ধরনের ‘মাদক’ আখ্যা দিয়ে তাতে আসক্ত করার জন্য নিজেই এখন অপরাধবোধে ভুগছেন বলে জানান।

ক্যামাথ আরো বলেন, সোস্যাল মিডিয়া যেভাবে মানুষকে চালাতে চাচ্ছে মানুষ সেভাবেই চলছে। এই মাধ্যমে অনেকে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে ভঙ্গুর জনপ্রিয়তা (ব্রিটল পপুলারিটি) পাচ্ছে, কিন্তু দিন শেষে তার ভেতরটা যেমন ফাঁপা তেমনটাই থেকে যাচ্ছে। মাঝপথে তার নিজেরই ক্ষতি হচ্ছে।

সূত্র : গার্ডিয়ান ও বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ